কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। তোহা সিদ্দিকীর দেওয়া স্মারকলিপি তে একাধিক দাবিদাওয়া জানানো হয়েছে। ফুরফুরা চত্বরে হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি পানীয় জল পৌঁছনোর কাজ দ্রুত সম্পন্ন করা হাইড্রেনেজের ব্যবস্থা, শাইনএজ গেট নির্মাণ ইত্যাদির দাবি জানানো হয়েছে।
Related Articles
ঈদের দিন ভয়াবহ আগুন উলুবেড়িয়ার নিমদীঘিতে।
হাওড়া, ২২ এপ্রিল:- শনিবার ঈদের দিন উলুবেড়িয়ার নিমদীঘিতে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে জমা করে রাখা হোগলায় আগুন লাগে। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। সেই আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাশেই চলছিল একটি মেলা। সেখানেও দোকানে আগুন ছড়িয়ে যায়। […]
কোন্নগরে বিজেপি যুবমোর্চার মিছিলের আগেই উত্তেজনা , সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- শনিবার সকালে কোন্নগরে বিজেপি যুবমোর্চার ডাকা বাইক মিছিল পুলিশ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলের নের্তৃত্বে ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। মিছিলের আগেই তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। একদিকে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিকে জয় বাংলা ধ্বনিতে উত্তপ্ত হয়ে ওঠে কোন্নগরের জোড়া পুকুর […]
স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ।
হুগলি,৭ ডিসেম্বর:- স্বামীকে খুন, স্ত্রী ও প্রেমিকাকে গ্রেফতার করলো পুলিশ। প্রায় দুই বছরের মাথায় স্বামীকে খুন করার অপরাধে তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিকে গ্রেফতার করলো পুলিশ । ২০১৭ র অক্টোবরে কোন্নগরে অলিম্পিক মাঠে সংলগ্ন এলাকায় পরিকল্পিত ভাবে প্রিতম চ্যাটার্জিকে ঘুমের মধ্যে বলিশ চাপা দিয়ে খুন করে তার স্ত্রী টুম্পা ও টুম্পার প্রেমিক চিন্ময় চক্রবর্তী। […]







