হুগলি,১২ জানুয়ারি:- ১৮ তম বর্ষের ‘সিঙ্গুর-মেলা’। এই মেলা ঐতিহ্যের মেলা ও সিঙ্গুরের মেলা মিলন মেলা বলে পরিচিত। সব ধর্মের, সব সম্প্রদায়ের মিলন মেলার নামই হল “সিঙ্গুর মেলা”। রবিবার (১২/০১/২০২০) বনা’ঢ্য শোভাযাত্রা সংগঠিত হয়। দুপুর ৩টে নাগাদ দলুইগাছা হোটেলধার থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত এই শোভাযাত্রা হয়। আগামী শনিবার অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হবে এই মেলা। চলবে ২৭ শে জানুয়ারি পর্যন্ত। মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শেষ দিনে সদস্যদের ভোজন আপ্যায়নের ব্যাবস্হা রয়েছে। সিঙ্গুর মেলার সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না বলেন, জনতার আনন্দ নিকেতন হচ্ছে সিঙ্গুর মেলা। সব ধর্মের মানুষ জাতি ভেদাভেদ ভুলে আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছিল। রাজ্যের জনতা যে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে এদিনের শোভাযাত্রা তা সিঙ্গুরের মাটিতে প্রমাণ করে দিয়েছে। এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষের প্রতি একটাই বার্তা এই রাজ্যে নাগরিকত্ব বিল মানা হবে না।
Related Articles
করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসকদের।
কলকাতা , ২৩ এপ্রিল:- রাজ্যের উদ্ভূত করোনা সঙ্কট পর্যালোচনায় স্বরাষ্ট্রসচিব রিকৃষ্ঞ দ্বিবেদী বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করেন। বৈঠকে করোনা চিকিত্সার জন্য জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের বেড,আইসিইউর সংখ্যা বাড়াতে, অক্সিজেনের যোগান যথাযথ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। করোনায় মৃতদের দাহকার্য যাতে […]
ভোটের আগে হাওড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপ তেঁতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মৌমিতা প্রামাণিকের বাড়িতে কে বা কারাও আগুন […]
ক্লান্তিকে জয় করে পঞ্জাবের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের।
অঞ্জন চট্টোপাধ্যায়,৭ ডিসেম্বর:- হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে জ্বলে উঠলেন জুয়ান মেরা গঞ্জালেস। পিছিয়ে থাকা ম্যাচে সমতা ফিরিয়ে পাঞ্জাব থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ইস্টবেঙ্গল। এদিন শুরুতেই পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ১৩ মিনিটের মাথায় পাঞ্জাব এফসির তারকা তথা প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় সঞ্জু প্রধানের ফ্রিক থেকে দ্যানিলোর গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ। তারপরও একাধিক সুযোগ তৈরি করে পাঞ্জাব। […]







