হুগলি , ৩০ নভেম্বর:- রাষ্ট্রপতি পুরষ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য সিমলাগড়ে। কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দূর্গাপুরে গিয়েছিলেন বাড়ি তালা দিয়ে। রাতে বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে আলামারি ভেঙে চুরি হয়েছে নগদ টাকা আর রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া সোনার মেডেল। পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের অঙ্কের শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। অঙ্কের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পান ২০০৫,২০০৯ সালে। তার বাড়ি সিমলাগড় শিরিষ তলায়। গতকাল বিয়ে বাড়ি গিয়েছিলেন দূর্গাপুরে। পান্ডুয়া থানায় অভিযোগ জানিয়েছেন শিক্ষক।
Related Articles
আয়করের উর্ধ্বসিমার উপরে বড় ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় বাজেটে, খুশি মধ্যবিত্ত বাঙালি।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- আয়করের ঊর্ধ্বসীমার উপরে বড় ছাড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। খুশি হাওড়ার মধ্যবিত্ত বাঙালি। আজকের কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের ঊর্ধ্বসীমার উপরে বাজেটে বড় ছাড় ঘোষণা করা হয়েছে। ৭ লক্ষ টাকা অবধি বার্ষিক উপার্জনের ক্ষেত্রে আয়করে ছাড় মিলতে চলেছে যা আগে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অবধি আয়ের উপরে করে […]
পার বাঁধাতে গিয়ে পুকুরের গ্রাসে রাস্তা , ভয়াবহ ধসের প্রকোপে পান্ডুয়ার বাসিন্দারা !
সুদীপ দাস , ২১ জুন:- ভাঙনের কবল থেকে বাঁচাতে পুকুরের পার বাঁধানোর কাজ শুরু করেছিলো স্থানীয় পঞ্চায়েত। কিন্তু সেই পার বাঁধানোই কাল হলো। বর্তমানে ঢালাই রাস্তা তো গেছেই পুকুরের ভাঙন খেলা বাড়ির চৌকাঠে কড়া নাড়ছে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর পান্ডুয়া পঞ্চায়েত সমিতি কাজিমহল্লা গ্রামের কাজি পুকুরপার এলাকার। এই পুকুর পারে জনা ৫০ পরিবারের বাস। একটা সময়ে […]
আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়ায় লকডাউনের জেরে সমস্যায় পড়া বৃদ্ধা মায়ের জন্য সাহায্যের প্রার্থনা মেয়ের।
হাওড়া ,২৯ মার্চ:- সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়া সিটি পুলিশের হোয়াটস অ্যাপে যোগাযোগ করে হাওড়া নিবাসী মায়ের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন মেয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। এগিয়ে এল পুলিশ। বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাওড়ায় লকডাউনে আটকে থাকা মাকে সাহায্যের জন্যে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রমণ সংক্রান্ত […]







