হাওড়া, ১৯ নভেম্বর:- হাওড়ায় বিজেপি যুব মোর্চার এক নেতার ছবি বিকৃত করে সোস্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম পুলিশের দ্বরস্থ হয়েছেন ওই নেতা। হাওড়া জেলা সদর ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং এর অভিযোগ, বেলুড়ের এক যুবকের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাঁর বিকৃত ছবি পোস্ট করা হয়। সেই ছবির বিষয়বস্তুর কারণে তাঁর ব্যক্তিগত সম্মানহানি হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথম এই পোস্টটি নজরে পড়ে তাঁর। তারপরেই তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান।
Related Articles
শ্রদ্ধায় স্মরণ শিলচর দিবস শ্রীরামপুরে।
হুগলি, ১৯ মে :- শ্রদ্ধায়, স্মরণে শিলচর দিবস পালন করলো শ্রীরামপুর শহর। মঙ্গলবার সকালে শহরের গঙ্গাতীরের ভাষা বাগানে জড়ো হয়ে শহরবাসী ভাষা স্তম্ভে ফুল দিয়ে অসমের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের এগারোজন বাঙালি শহিদকে শ্রদ্ধা জানালো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রীরামপুরের একটি সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘আ মরি বাংলাভাষা’। এদিনের সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্রীরামপুরের নব […]
হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক হকার।
হাওড়া,১৩ মার্চ :- হকারদের হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল বীরভূমের নলহাটি থানার উজিরপুর গ্রামের বাসিন্দা শুভ্রজ্যোতি পালের (১৯)। গত ৬ মার্চ শুক্রবার বিকেলে বালি আর উত্তরপাড়া স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা রাজ্যে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে দু’জন হকারকে ঘটনার পরদিনই পুলিশ গ্রেপ্তার করেছিল। এদের জিজ্ঞাসাবাদ […]
পান্ডুয়ায় সমবায় ভোটে বাম সমবায় বাঁচাও মঞ্চের কাছে হারলো তৃণমূল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- সমবায় ভোটে হারলো তৃণমূল। পান্ডুয়ার ব্লকের ইটাচুনা খন্যান গ্রাম পঞ্চায়েতের অধীনে মান্দারণ ইটাচুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে তৃণমূল প্রার্থীরা হারলেন, এখানে জয়ী হলো বাম সমবায় বাঁচাও মঞ্চ। সমবায় সূত্রে জানা যায়, মোট আসন সংখ্যা বারোটি। দু’টি আসনে শাসকদল প্রার্থী দিতে পারেনি। বাকি দশটি আসনে নির্বাচন হয় শনিবার। শনিবার সন্ধ্যায় ফলাফল বেরোতে […]








