হাওড়া , ১৮ নভেম্বর:- ছটপুজোর আগে হাওড়ার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। বুধবার তাঁরা পুলিশ লঞ্চে হাওড়ার বিগার্ডেন, শিবপুর, রামকৃষ্ণপুর, ছাতুবাবু, নিউ সল্টগোলা, বাঁধাঘাট সহ বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে প্রতি বছরের মতো এবছরও এইসব ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হয়েছে। এরজন্য প্রতিটি ঘাটে নিরাপত্তা খতিয়ে দেখতে এবং কোভিড নিরাপত্তা মেনে পূর্ণার্থীরা কিভাবে পুজো করবেন তা পরিদর্শন করেন পুলিশের পদস্থ কর্তারা।
Related Articles
লিলুয়া গুলি-কান্ডে তদন্তে পুলিশ। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ৮ জুন:- লিলুয়ার ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়ার লিলুয়ায় মৃতদেহ সৎকার নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। প্রকাশ্যেই চলে গুলি, বোমা। সেই সংঘর্ষের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হন লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ। উল্লেখ্য, দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে […]
উলুবেরিয়ায় মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার শতাধিক বছরের প্রাচীন রুপার মুদ্রা।
হাওড়া, ২৪ মে:- হাওড়ার উলুবেড়িয়ায় ফুলেশ্বরে মাটির নীচ থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বছরের প্রাচীন মুদ্রা। বাড়ি তৈরীর জন্য মাটি কাটার সময় মাটির নীচ থেকে বেরিয়ে আসে প্রাচীন রুপোর মুদ্রা। বুধবার বিকালে রুপোর এই মুদ্রা উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া পুরসভার ২১নং ওয়ার্ডের ফুলেশ্বর বৈকন্ঠপুরে। ভীড় উপচে পড়ে এলাকায়। শেষে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে […]
হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা।
হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করলো আরপিএফ। ‘অপারেশন সতর্কে’র অধীনে হাওড়ার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া স্টেশন থেকে ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ নগদ অর্থের স্বপক্ষে […]










