রিষড়ার বাগখালে মৃত বাঘরোল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।
Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on রিষড়ার বাগখালে মৃত বাঘরোল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।
হুগলি,১১ জানুয়ারি:- বাগখালে বাঘের মৃতদেহ উদ্ধার !এমন খবর ছরিয়ে পরতেই সকাল থেকে ভীর জমান স্থানীয় বাসিন্দারা।ঘন বসতির এলাকায় কি করে বাঘ এলো তা নিয়ে শুরু হয় জল্পনা।পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর দেওয়া হয় বন দপ্তরে।বন দপ্তরের কর্মিরা এসে জানায় প্রাণীটি আসলে মেছো বিড়াল যার চলতি নাম বাঘরোল। একেবারে বাঘের মত দেখতে তাই অনেকে ভুল করে বাঘের বাচ্চা মনে করে।
রিষড়া বাগখাল এলাকায় জিটি রোডের পাশে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায় হলদে ডোরাকাটা প্রাণীটিকে।
There is no slider selected or the slider was deleted.
বাঘের মত দেখতে হওয়ায় খবর রটে বাঘ দেখা গেছে।গত কয়েক দিন ধরে বাঁকুড়া ঝারগ্রামের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে।তাই বাঘ নিয়ে চর্চা চলছে সর্বত্র।রিষড়াতেও বাঘ দেখা গেছে খবর রটতেই ভীর জমে যায়।স্থানীয়রা জানান বাগখাল এলাকায় পরিত্যক্ত কারখানায় জঙ্গল রয়েছে।সেখানেই বসবাস এই প্রাণীর।সম্ভবত খাবারের সন্ধানে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়।রিষড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়,খবর দেয় বন দপ্তরে।হাওড়া ডিভিশনের বন কর্মিরা এসে প্রাণীটি দেখে জানান এটি বাঘ না বাঘরোল।সধারনত জলাশয় থেকে মাছ শিকার করে এই মেছো বিড়াল।তবে মানুষের কোনো ক্ষতি করে না।
There is no slider selected or the slider was deleted.
There is no slider selected or the slider was deleted.
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- পুজোর মুখে পুলিশের শীর্ষ স্তরে বড়সর রদবদল। বৃহস্পতিবার ৬ জন আই পি এস এর দায়িত্ব বদল হলো।এদিন স্বরাষ্ট্র দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের আইজিপি সুনীল কুমার চৌধুরীকে আইজি সিআইডি করা হয়েছে। মিরাজ খালিদকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তিনি এতদিন সিআইডি অপারেশন ছিলেন। আরিস বিলাল এস এস […]
কোচবিহার , ১৬ আগস্ট:- করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশানঘাট তৈরি করা হবে খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাল । আজ সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে তুফানগঞ্জ- বলরামপুর রোডের দেওচরাই এলাকায় ওই অবরোধ হয় । ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের […]
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- লেভেল ক্রসিং বন্ধের প্রতিবাদে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় দেউলটি এবং কোলাঘাট স্টেশনের মাঝে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য এই এলাকা দিয়ে ফুল চাষিরা মূলত যাতায়াত করেন। ফুল তুলে ঘরে নিয়ে যান। রবিবার রটে যায় ওই লেভেল ক্রসিংটি তুলে দেবে রেল কর্তৃপক্ষ। এরপরই নিরাপত্তার জন্য লেভেল ক্রসিংটি চালু রাখার দাবি করেন এলাকার […]