হুগলী,১০ জানুয়ারি:– মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
৩০ তম এই রিষড়া মেলায় এবার দালের মেহেন্দির মত পপ গায়ক আসতে চলেছেন। প্রত্যেকবছর রিষড়া মেলা নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। এবারে মেলা বিগত বারের গুলির তুলনায় সেরা।কোনো খামতি যাতে না থাকে মেলায়, সবরকম চেষ্টা করেছি।৩০ তম রিষড়া মেলায় একথা জানান উপপৌরপ্রধান জাহিদ হাসান খান।তিনি আরো বলেন সর্বোধর্ম নির্বিশেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । রিষড়ায় যা উন্নয়নের কাজ হয়েছে সেইজন্যই রিষড়া পৌরসভা মডেল পৌরসভা হয়েছে।Related Articles
চন্দননগরে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এই সন্দেহে সুস্থ রুগীরাও থাকবেন নার্সিং হোমের বেডে।
সুদীপ দাস ,৩০ মার্চ:- শেওড়াফুলির বাসিন্দার করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই ব্যাক্তিটি গত 24/03/2020 থেকে 29/03/2020 পর্যন্ত চন্দননগর ইউনাইটেড নার্সিংহোমে জ্বর নিয়ে ভর্তি ছিল। এবং অনেক ডাক্তার , নার্স , আয়া এবং রোগীর বাড়ির আত্মীয় পরিজন সহ একাধিক ব্যক্তি রোগীর সংস্পর্শে আসে। সেহেতু তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করাই যায়। তাই রবিবার […]
সম্পত্তি কেনাবেচায় স্টাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য।
কলকাতা, ১ জুন:- কোভিড অতিমারি পর্ব এখন অতীত। লক ডাউন, আনলক পর্ব পেরিয়ে বহুদিন ধরেই পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। তাই কোভিড কালে শুরু হওয়া সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি ছাড় তুলে নিল রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ১ জুলাই, সোমবার থেকে ছাড় তুলে […]
কেন্দ্রীয় বাহিনীর তান্ডবের অভিযোগ তুলে কমিশনে নালিশ তৃণমূলের।
কলকাতা , ১০ এপ্রিল:-সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব করছে। কলকাতায় কমিশনে অভিযোগ জানাল সৌগত রায়। আজ তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে অভিযোগ জানায়। তাদের বক্তব্য শীতল কুচির ঘটনা তারই ফল। এ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের কাছে মোট ১৫৮ টি মামলার অভিযোগ জানান হয়েছে। কিন্তু ফল […]







