হুগলি , ১৪ নভেম্বর:- হিন্দমোটর নন্দনকানন এলাকায় এক ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার অভিযুক্ত পৌঢ়কে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ গতকাল পাড়ায় খেলা করছিলো ওই নাবালিকা। অভিযুক্ত পৌঢ় মানিক সাহা(৬০) নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে চকলেট ও চিপ্স দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর ওই নাবালিকা চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেয় অভিযুক্ত পৌঢ় মানিক সাহা। এদিন সকালে সেই কথা প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে পরে এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্ত পৌঢ়কে আটকে তার মাথা ন্যাড়া করে গণধোলাই দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পৌঢ় মানিক সাহার কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা।
Related Articles
বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক
কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]
রিয়ালের দাপটে বার্সার স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক , ২৫ অক্টোবর:- বার্সেলোনাকে হারিয়ে জয়ে প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। শনিবার দর্শকশূন্য ক্যাম্প ন্যু-তে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় পাঁচ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদ্রিকো ভালভার্দে। তিন মিনিটের মধ্যেই অবশ্য ১-১ করে দেন আনসু ফাতি। সেই সঙ্গে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজিরও গড়লেন ১৭ বছর ৩৫৯ দিনের বার্সা তারকা। পিছিয়ে নেই জ়িদানও। রিয়ালের ম্যানেজার […]
বেসরকারি বাস পথে না নামলে বাস নিয়ে নেবে সরকার – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৩০ জুন:- রাজ্য সরকারের আবেদন মেনে আগামীকাল থেকে বেসরকারি বাস পথে না নামলে বাস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান পরিস্থিতিতে মানুষের দুরবস্থার কথা ভেবে ভাড়া বাড়াতে রাজি না হলেও রাজ্য সরকারের কোষাগার থেকে বাস মালিকদের ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। রাজ্য সরকারের […]









