শিলিগুড়ি, ১৩ নভেম্বর:- কালীপুজোর আগে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর বাজার ও আশে পাশে এলাকায় অভিযান বিধাননগর থানার পুলিশ। এরপর বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি। এবং উদ্ধার হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে পুলিশি অভিযান বুঝতে পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন শব্দবাজি মজুত রাখা ব্যাবসায়ীরা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন প্রচুর শব্দবাজি উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। এবং শব্দ বাজি বিক্রি রুখতে লাগাতার অভিযান চালানো হবে। প্রসঙ্গত শব্দবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এমনকি বিক্রিও করা যাবে না সব ধরনের বাজি। এই বিষয়ে সমস্ত দিক নজর রাখতে পুলিশকে। এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে সাবধান মানুষের কাছে কালীপূজোয় বাজি না ফাঠানোর আবেদন জানানো হয়। এর পরেই বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এবং বেশ কিছু শব্দবাজিও উদ্ধার করে।
Related Articles
শাসকের দুর্নীতিতে বিজেপির হুগলি জেলাশাসক দপ্তর অভিযানকে ঘিরে ধুন্ধুমার।
হুগলি, ২৭ মার্চ:- দূর্নীতি ইস্যুতে বিজেপির হুগলি জেলা শাসক অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপি মিছিল আটকাতে জেলা শাসক দপ্তর থেকে দু কিমি দূরে খদিনামোরে পুলিশ ব্যারিকেড করে।ব্যারিকেড করা হয় হুগলি মোর ঘড়ির মোরে। খাদিনা মোর জিটি রোড থেকে চুঁচুড়া শহরে ঢোকার রাস্তা ব্যারিকেড করে রাখে পুলিশ। বিজেপি সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। ঠেলাঠেলি […]
কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ গোন্দলপাড়া জুট মিল।
হুগলি, ১ জানুয়ারি:- শ্রমিক মালিক অসন্তোষের জেরে নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল। ফলে কাজ হারালো প্রায় পাঁচ হাজার শ্রমিক। সকালে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়ে। নতুন বছরে বাবু আমাদের ভালো বাসলেন। চন্দননগরে গোন্দলপাড়া জুটমিল বন্ধ হতেই এই প্রতিক্রিয়া দিল শ্রমিকরা। আড়াই বছর […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চে প্রশাসনিক বৈঠক।
হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রথম ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষের সাথে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। চার্চের ফাদারের ঘরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা শুক্লা, এসিপি মৌমিতা দাস ঘোষ, ফাদার জনি, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অমিত রায়, সিআইসি (স্বাস্থ্য) জয়দেব অধিকারী সহ ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকার কাউন্সিলরেরা। বৈঠকে দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ থাকবে বলে […]











