বাঁকুড়া , ৯ নভেম্বর:- এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে। নেই তাতে দলীয় প্রতিক। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে টাঙ্গানো হয়েছে একাধিক পোস্টার। আর শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। আমরা দাদার অনুগামীদের নাম করে একাধিক পোস্টার বাঁকুড়া শহর ঢোকার মুখে গুরুত্বপুর্ন ব্যস্ততম ধলডাঙ্গা মোড়ে। শুধু ধলডাঙ্গা মোড় নয় ওন্দা বাজার থেকে ৬০ নং জাতীয় সড়ক ধরে ধলডাঙ্গা মোড় পর্য্যন্ত রাস্তার ধারে ধারে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে অসংখ্য পোস্টার। আজ সকাল থেকেই এই পোস্টার গুলি নজরে আসে পথচলতি সাধারন মানুষ থেকে রাজনৈতিক নেতা কর্মীদের। সব পোস্টারে শুধু শুভেন্দু অধিকারীর ছবি, পোস্টারে নেই কোন প্রতীক। উল্লেখ্য এর আগে বিষ্ণুপুর শহরে দেখা গেছে এই রকম পোস্টার।
Related Articles
হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারে রিষড়ায় হকি টুর্নামেন্ট।
হুগলি,৮ ফেব্রুয়ারি:- একটা সময় ভারতের গর্বের খেলা যদি বলা হয় তাহলে প্রথমেই হকির নাম আগে আসতো। বর্তমানেও দেশের জাতীয় খেলা হলেও এখন হকির প্রচলন অনেকটই কমে গিয়েছে। তাই এই হারিয়ে যাওয়া খেলাটিকে সবার আগে আনার লক্ষে পর পর আট বছর হকি টুর্নামেন্ট করে আসছে রিষড়া হকি এ্যাসোসিয়েশন। রিষড়া বারোজিবীর স্কুল মাঠে দুই দিন ব্যাপী […]
ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার, হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রং রুমে।
হাওড়া, ৯ জুলাই:- ভাগ্য নির্ধারণ আগামী মঙ্গলবার। হাওড়াতেও কড়া নিরাপত্তা প্রত্যেক স্ট্রংরুমে। এবার হাওড়া সদরের ৪টি ব্লকের মধ্যে বালি-জগাছা ব্লকের ৮টি পঞ্চায়েত সহ একটি পঞ্চায়েত সমিতির ভোটগণনা হবে বালির দুর্গাপুর পল্লীমঙ্গল হাইস্কুলে। ইতিমধ্যেই স্কুলের যে অংশে স্ট্রংরুম করা হয়েছে তা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মূলত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। স্ট্রংরুমের বাইরে নিরাপত্তায় […]
পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো তৃণমূল।
সুদীপ দাস,৮ এপ্রিল:- ভোট নয়, এই মুহুর্তে করোনাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত(বটা)। ফি বছরের শুরুতেই পৌর ভোটের তোড়জোর শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। আশানুরূপ ভাবেই যাতে অনেকটা এগিয়ে ছিলো শাসক দল। ফেব্রুয়ারি মাসে […]









