চিরঞ্জিত ঘোষ , ৮ নভেম্বর:- ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদী পথসভা হলো ডানকুনিতে। রবিবার ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিল ও প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন পীরজাদা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষ কখন কি বলেন সে নিজেই জানেনা। ভোট আসার আগে ওনার ডাক্তার দেখানো দরকার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোনো সম্প্রদায়ের মানুষকেই মানুষ বলে মনে করেননা। এদিন বিজেপির রাজ্য সভাপতিকে এভাবেই কটাক্ষ করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী।
Related Articles
হাওড়ায় মোহনবাগান ফ্যানস ক্লাবের পদযাত্রায় হাঁটলেন ফুটবল তারকারা।
হাওড়া,২৯ ডিসেম্বর:- মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে রবিবার সকালে হাওড়ায় এক পদযাত্রার আয়োজন করা হয়। বালিটিকুরি নবজাগরণ সংঘের ময়দান থেকে বালিটিকুরি বকুলতলা এবং দাশনগর পর্যন্ত কয়েক কিলোমিটার ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতা ফুটবল ময়দানের অতীত এবং বর্তমান ফুটবল তারকারা। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ-সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় এর নেতৃত্বে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন […]
বন্ধুদের হাতে খুন যুবক ভদ্রেশ্বরে।
সুদীপ দাস, ৭ অক্টোবর:- দশমীর দিন বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে খুন করে দিল এক যুবককে।ভদ্রেশ্বর থানার চাপদানির বাসিন্দা দুধ ব্যবসায়ী রাজ কুমার সাউ দশমীর দিন রাতে বাড়িতেই ছিল।রাতে ওর দুই বন্ধু কমল সাউ ও সরমন যাদব রাজ কুমারকে ডেকে নিয়ে যায় ঠাকুর বিসর্জন দেখবে বলে। তারপর থেকে বাড়িতে ফেরেনি রাজ কুমার। অনেক খোঁজাখুঁজি করেও না […]
ডেঙ্গু সচেতনতায় বাড়ি বাড়ি প্রচার বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৯ অক্টোবর:- সোমবার সকাল থেকে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা বৈদ্যবাটি পুর সভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ( ভাই) এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানালেন বাসিন্দাদের। এলাকার মহিলা এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমানে যেভাবে ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দিচ্ছে চতুর্দিকে তার বিরুদ্ধে কি […]










