স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।” পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান বিসিআই সভাপতি। কলকাতায় দুর্গাপুজো কাটিয়েই আইপিএল এর প্লে-অফ দেখতে বুধবার দুবাই উড়ে গেলেন মহারাজ। আইপিএল এর গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে দুবাই, আবুধাবি ও শারজার মাঠে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সৌরভকে। তবে দুর্গাপুজো পরিবারের সঙ্গে কাটাতে বেহালায় ফিরে আসেন তিনি। তবে প্লে-অফের আগে আবারও দুবাই উঠে গেলেন বিসিসিআই সভাপতি।
Related Articles
শুভেন্দুর পাল্টা সভায় বিরোধী দলনেতাকে তুলোধনা তৃণমূল বিধায়কের।
হুগলি, ২৬ মে:- গত ২২ তারিখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগের দিনই সাংবাদিক বৈঠক করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক ২৬ মে পাল্টা সভা করার ডাক দিয়েছিলেন। ওই দিন অসিতের হুমকি ছিল, শুভেন্দু ভদ্রতা দেখালে ২৬ তারিখ ভদ্রতা হবে, নচেৎ নয়। পাশাপাশি তিনি বলেছিলেন, “ব্যক্তিগত আক্রমণ হলে, প্রতিবাদ হবে, ভয়ঙ্কর প্রতিরোধ হবে!” প্রতিরোধ কি হয়েছে, তা […]
মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় কুড়ি লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।
কলকাতা, ৪ মার্চ:- এবার থেকে মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় ২০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারেনা তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানান এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ […]
হাওড়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ১ ডিসেম্বর:- বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। জনবহুল এলাকায় এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। Post Views: 345











