হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে শামিল হন স্থানীয় কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ব্রহ্মদেও রবিদাসের নেতৃত্বে এই সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুরেশ তেওয়ারি আইএন টি ইউ সি র রাজ্য কমিটির নেতা প্রবীর অধিকারী শেখ রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা।
Related Articles
নিজের বিধানসভা কেন্দ্রেই অপমানিত মন্ত্রী, জানালেন মনোজ তিওয়ারি।
হাওড়া, ১৬ এপ্রিল:- নিজের বিধানসভা কেন্দ্র শিবপুরে তাঁকে না জানিয়েই পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সনের রাস্তা উদ্বোধন করার ঘটনায় যথেষ্টই অপমানিত বোধ করছেন তিনি। সাংবাদিকদের নিজেই জানালেন বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি। এনিয়ে শনিবার রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তেওয়ারি এক সাংবাদিক বৈঠকে বলেন, ৪৭ নম্বর ওয়ার্ডের লালবাবা ক্লাবের কাছে একটা রাস্তা তৈরির প্রস্তাব […]
দলবদলুদের ঘরে ফেরা আটকাতে এবার পোস্টার হাওড়ার বাঁকড়ায়।
হাওড়া, ১২ জুন:- মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর শনিবার এই পোস্টার দেখা গেল হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয়েছে বাঁকড়ার বিভিন্ন এলাকায়। হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন […]
আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের […]









