হুগলী,৯ জানুয়ারি:- আমি পৌরপ্রধান নই, যেদিন আমি নিজেকে পৌরপ্রধান মনে করবো সেদিন আমার মানুষের সঙ্গে দুরত্ব বেড়ে যাবে। আমি মনে করি রিষড়া একটা পরিবার, আমি একটা পরিবারের সদস্য। ৩০ তম রিষড়া মেলার পঞ্চম দিনে একথা জানান রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। তিনি বলেন মেলার সময় যত কমে আসছে ততই জনসমুদ্রে পরিণত হচ্ছে মেলা। এই মিলনমেলায় সর্বধর্ম নির্বিশেষে মানুষ আসছে। শুধু পদকর্তা হিসাবে নয় সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন মেলায়। পাশাপাশি জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানও মানুষকে মুগ্ধ করছে।৩০ তম এই রিষড়া মেলায় এবার সুদেশ ভোঁসলে , সঞ্চিতা , সনজিত মন্ডলের গায়ক আসতে চলেছেন। এই মেলাপ্রেমী মানুষদের উৎসাহ বাড়াতে এবারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পোর্টাল নিউজ “খবর সোজাসাপটা”। সোজাসাপটার উদ্যোগে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট। সোজাসাপটা মেলায় যাতায়াতকারী জনসাধারন ক্যুইজে অংশগ্রহন করে সোজাসাপটার পক্ষ থেকে অসিতাভ গাঙ্গুলী, অর্ণব বিশ্বাস এর হাত থেকে জিতে নিচ্ছেন হাতে গরম পুরষ্কার।
Related Articles
গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতি।
সুদীপ দাস , ১ মে:- গভীর রাতে বাড়িতে ঢুকে ডাকাতি। খোয়া গেলো প্রায় ১০লক্ষ টাকার সোনার গহনা। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত গড়বাটি এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ট্রাভেল এজেন্সির মালিক অরুন কুমার মুখার্জীর তিনতলা বাড়ি। রাতে বাড়ির দোতলায় অরুন বাবু তাঁর ছেলে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ অয়নকে নিয়ে ঘুমায়। নীচতলায় অয়নের […]
অপুষ্টিতে ভুগতে থাকা জমজ ভাই বোনের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রেই অন্নপ্রাশন।
হুগলি,১৮ জানুয়ারি:- পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে জমজ ভাই বোনের অন্নপ্রাশন।অপুষ্টিতে ভুগতে থাকা দুই শিশু পুষ্টি নিয়ে বাড়ি ফিরছে। খুশি তাদের মা বাবা। পান্ডুয়া ব্লক হাসপাতালে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র (নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার) বা এন আর সিতে এ গত ২৮ শে ডিসেম্বর ভর্তি হয়েছিল কৃষ্ণ ও কাবেরী কিস্কু। তারা জমজ দুই ভাই বোন। ধনিয়াখালির বাসিন্দা দিন মজুর কুশ […]
দুদিন নিখোঁজ থাকার পর জলের ট্যাংক থেকে উদ্ধার শিশুর মৃতদেহ।
হাওড়া, ৬ আগস্ট:- জলের ট্যাঙ্ক থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়া থানা এলাকার শ্রীনাথ পোড়েল লেনে। মৃত শিশুর মেজো জেঠিমাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১লা আগস্ট হাওড়া জেলা হাসপাতালে ওই শিশু পুত্রের জন্ম দেন শামা পরভীন। ৩রা আগস্ট […]








