কোচবিহার , ২৭ অক্টোবর:- কোরানা পরিস্থিতির কারণে মেখলিগঞ্জের রানীরহাটের শতাব্দী প্রচীন ভান্ডানি পুজোয় পূজা অনুষ্ঠিত হলেও মেলা অনুষ্ঠিত হচ্ছে না৷ প্রশাসনিক নির্দেশে এবার স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে পূজা করা হলেও মেলা বসার কোন অনুমতি নেই, সেই মত পূজা কমিটির তরফে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা৷ শতাব্দী প্রচীন ঐ পূজা অনুষ্ঠিত হয়, পূজা ঘিরে বসে বিশাল মেলা, হাজার হাজার মানুষ সমবেত হন, কিন্তু এবার সেই মেলা বসছে না৷ পূজা কমিটি তরফে জানানো হয়েছে -এবার স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা করা হবে মায়ের, কিন্তু মেলার অনুমতি না থাকায় মেলা বসবে না “৷
Related Articles
একটানা বৃষ্টিতে গাছ পরে যান চলাচল ব্যাহত তালান্ডু রেডিও সেন্টারের কাছে ।
হুগলি , ২৮ জুলাই:- দুপুরের ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টিতে গাছ পরে যানচলাচল ব্যাহত হলো জিটি রোডে । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরা থানার তালান্ডু রেডিও সেন্টারের কাছে । এদিন বহু প্রাচীন একটি সুবিশাল গাছ রাস্তার এপার-ওপার বরাবার ঝুঁকে পরে । দুপুর আড়াইটা নাগাদের এই ঘটনায় জিটি রোডে যানচলাচল বন্ধ হয়ে যায় । বাইক , […]
হাওড়ায় কদমতলা বাজারকে ঢেলে সাজাতে উদ্যোগী প্রশাসন।
হাওড়া, ২৭ জুন:- হাওড়ার গুরুত্বপূর্ণ কদমতলা বাজারকে এবার ঢেলে সাজাতে চলেছে হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার সকালে কদমতলা বাজারের বর্তমান অবস্থা সরোজমিনে খতিয়ে দেখেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। সঙ্গে ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্যরা। তাঁরা পুরো কদমতলা বাজার ঘুরে দেখেন। সেখানে কতগুলো দোকান রয়েছে, এখানে কোথায় […]
সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।
খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]










