হুগলি,৮ জানুয়ারি:- ‘এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে।বিক্ষোভ থেকে বাদ যায়নি হুগলি জেলাও। সকাল থেকেই বিভিন্ন রেল স্টেশনে অবরোধ করে বাম- কংগ্রেস জোট। রিষড়া স্টেশনেও অবরোধ করে তারা। কিছুক্ষনের মধ্যেই রেল পুলিশ এসে অবরোধ তুলে দিতে বলে। তারা দশ মিনিট সময় চাইলেও হটাৎই পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে , এবং এলোপাথারি লাঠিচার্জ করে বলে অভিযোগ।বাদ যায়নি মহিলারাও। মহিলা কর্মী ইরা ব্যানার্জী মাথায় গুরুতর আঘাত লাগে। তার এম,আর,আই করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মীদের দেখতে ছুটে আসেন দলীয় নেতারা। এর প্রতিবাদে রিষড়ায় ধিক্কার মিছিলও বের করে বাম-কংগ্রেস জোট।
Related Articles
লক্ষীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ালো সরকার।
কলকাতা, ১১ মার্চ:- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বাজেট ভাষণে জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৫ থেকে ৬০ বছর বয়সী ১ কোটি ৫৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক অর্থসাহায্য পাচ্ছেন। যার জন্য রাজ্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ৯ হাজার কোটি টাকা।আগামী আর্থিক বছরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা হয়েছে […]
মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।
হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া […]
এবার ক্রিকেটের ২২ গজেও জেটলি শাসন !
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- বিজেপি নেতা সহ দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সামলানোর পাশাপাশি ১৯৯৯ থেকে ২০১৩ সালের মধ্যে ১০ বছর দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণের পর তাঁর স্মরণে ও নামানুসারে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামকে চিহ্নিত করা হয়। এবার তাঁর নিজের জায়গাতে অভিষিক্ত হতে চলেছেন তাঁর ছেলে। অর্থাৎ […]










