স্পোর্টস ডেস্ক, ২০ অক্টোবর:- সোমবার বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে অপরাজিত দল হিসেবেই ট্রফি হাতে তুলল মহামেডান স্পোর্টিং ক্লাব। আইলিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন তারা। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএলে (ISL) চলে যাওয়ায় আইলিগে একমাত্র দল হিসেবে কলকাতার প্রতিনিধিত্ব করবে। সোমবার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দল গোল করতে পারেনি। তবে ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন মহামেডান খেলোয়াড়, কর্তা এবং সমর্থকরা। কারণ শুধু দ্বিতীয় ডিভিশন আই লিগ জয় নয়, সাত বছর পর আই লিগের মূল পর্বে খেলবে সাদা–কালো ব্রিগেড। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের সভ্য–সমর্থকদের আনন্দ যেন এবার আরও বেশি। সব মিলিয়ে পাঁচ দলের মধ্যে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মহামেডান। এদিন খোদ রাজ্যের ক্রীড়ামন্ত্রী ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন। সল্টলেক স্টেডিয়াম থেকে হয় শোভাযাত্রাও।
Related Articles
একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতির নির্দেশ নবান্নের।
কলকাতা, ২ জুলাই:- সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটায় এবার কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। পুলিশকে এব্যাপারে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী […]
অবশেষে কিনারা করল শাসনের রহস্যময় মুণ্ডহীন তরুণী গৃহবধূর দেহ উদ্ধার মামলার ।
উঃ২৪পরগনা,২৭ ফেব্রুয়ারি:- একাধিক পুরুষদের সঙ্গে শারিরীক সম্পর্কের কারণে প্রেমিকের রোষই কাল হল বিবাহবিচ্ছিন্ন গৃহবধূর ।আর কার্যকারণ খতিয়ে দেখে পুলিশই দেরীতে হলেও মোবাইল কলের সুত্র ধরে অবশেষে কিনারা করল শাসনের রহস্যময় মুণ্ডহীন তরুণী গৃহবধূর দেহ উদ্ধার মামলার । মাসের গোড়ায় উদ্ধার হওয়া মহিলার মুন্ড উদ্ধার হল খুনের ২৭ দিন পর। খুনের ঘটনার পুননির্মান করার সময় শাসন […]
গঙ্গার নিচে দিয়ে ছুটলো মেট্রো, সওয়ার প্রধানমন্ত্রী।
হাওড়া, ৬ মার্চ:- বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, গঙ্গার নিচে দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার নিচে ৫২০ মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর। এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ায় মানুষ মনে […]










