কলকাতা , ১৯ অক্টোবর:- দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র জন্যে উপহার পাঠিয়েছেন। হাসিনার মুখ্য প্রটোকল অফিসার আতিউর রহমান গত সন্ধ্যায় ঢাকা থেকে সেই উপহার বেনাপোল সীমান্তে পৌঁছে দেন। উপহার হিসাবে পাঠানো চারটি জামদানি শাড়ি ছাড়াও ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বার্তা কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌসিফ হাসান আজ দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেবেন বলে জানা গিয়েছে।
Related Articles
হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।
হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট […]
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ হাওড়ায়।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এবার হাওড়ায়। হাওড়া ময়দানে রাস্তায় বসে ইটের উনুন বানিয়ে তেলের পরিবর্তে জল দিয়ে প্রতীকী রান্না করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া টিমের কর্মীরা। এভাবেই শনিবার ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়া ময়দানে। এদিন তৃণমূল কংগ্রেস সোস্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে টুসু হাজরার নেতৃত্বে […]
রীতি মেনেই বেলুড় মঠে দোল উৎসব।
হাওড়া, ৯ মার্চ :- চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হল। বেলুড় মঠ রামকৃষ্ণ মন্দিরে হয় নাম সংকীর্তন। এরপর বেলুড় মঠ চত্বরে বেলুড় মঠের সন্ন্যাসীরা দোল উৎসবে অংশগ্রহণ করেন। এদিন ধূমধামে সাড়ম্বরে বেলুড় মঠে পালিত হয় এই দোল উৎসব। সকালে মূল মন্দিরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে পূজার পর আবির উড়িয়ে শুরু হয় উৎসব। তারপর […]









