তরুণ মুখোপাধ্যায় , ১৮ অক্টোবর:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের কৃষজ বিপণন দপ্তর এর উদ্যোগে রবিবার সকালে শেওড়াফুলি নেতাজি হাইস্কুল প্রাঙ্গনে সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হলো। হুগলি জেলা আর এম সি এবং শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পৌরসদস্য এবং পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষের ব্যবস্থাপনায় আজকের এই ন্যায্য দরে আলু বিতরণ কেন্দ্রের সূচনা করা হলো। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। মানুষ যাতে সঠিক দাম আলু কিনতে পারে তার জন্য তাঁর এই প্রয়াস। আজকের এই ব্যবস্থায় এলাকার আপামর মানুষ সরকারের এই কাজে প্রশংসা করেছেন এবং যাতে আগামী দিনেও এইভাবে সরকার উদ্যোগ নেয় তার জন্য আবেদন জানিয়েছেন।
Related Articles
হাওড়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে চারজনের।
হাওড়া, ২৪ আগস্ট:- বুধবার এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চার জনের। আরো ছয় জন গুরুতর জখম অবস্থায় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন এটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় […]
গাঁজা উদ্ধার। গ্রেফতার ৩।
হাওড়া,২৪ ডিসেম্বর:- ফের গাঁজা উদ্ধারে বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। সোমবার ৬ নং জাতীয় সড়কে বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১১০ কেজিরও বেশি গাঁজা। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক বিশ্বাস ওরফে অরূপ, আনন্দ বিশ্বাস এবং সিফান খোরা। ধৃত অরূপ এবং আনন্দ নদিয়ার […]
ভোটে জেতার পর বাড়ি বাড়ি ঘুরে মিষ্টিমুখ করালেন বিশ্বজিৎ।
আরামবাগ, ৬ মার্চ:- আরামবাগ পৌরসভার একটি মাত্র ওয়ার্ডে গেরুয়া ঝড়। ১৯ ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে বিশ্বজিৎ ঘোষ জয়লাভ করে কাউন্সিলার হন। এদিন জয়লাভের পর প্রথম ১৯ ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে দেখা করলেন বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ। পাশাপাশি প্রতিটি বাড়ির সদস্যদের মিষ্টি মুখ করান বিজেপি কর্মীরা। তারপর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে এলাকার মানুষের নানা […]








