বাঁকুড়া , ১৬ অক্টোবর:- ফের হাতির হানা, লোকালয়ে ঢুকে চালাল তান্ডব, 1 টি তাঁত সহ বাজারের কিছু দোকানের উপর। বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামের ঘটনা। পূজোর মুখে হাতির হামলায় আতঙ্কে এলাকার মানুষ। উল্লেখ্য, গতকাল রাতে দলছুট একটি দাঁতাল আচমকাই হানা দেয় বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামে। দাঁতালের হানায় ফলের দোকান, মুড়ির দোকান মোবাইলের দোকান মুদিখানার দোকান আলুর গোডাউন সহ বীরসিংহ বাজারের মোট আটটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। দাঁতাল ভেঙে ফেলে একটি তাঁত। পুজোর মুখে এই হাতির হানায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বন দফতর সূত্রে খবর, বৃহঃস্পতিবার রাতে বন কর্মী ও হুলা পার্টি একযোগে বাঁকুড়ার পাত্রসায়ের এলাকা থেকে সোনামুখীর দিকে হাতির দলকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার সময় দল থেকে একটি হাতি বেরিয়ে এসে ঢুকে পড়ে বীরসিংহ গ্রামে। হামলা চালায় একের পর এক বাড়িতে। গ্রামের কাপড় বোনার তাঁত রয়েছে সে গুলিতেও ভাংচুর চালায় বলে জানাগেছে।
Related Articles
ওয়াংখেড়ে স্টেডিয়াম এবার করোনার যুদ্ধক্ষেত্র !
স্পোর্টস ডেস্ক,১৭ মে:- দেশের মধ্যে কার্যত করোনার মাস্টার জোনে পরিণত হয়েছে মহারাষ্ট্র। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশের সব রাজ্যকে অনেক পিছনে ফেলে মৃত্যুপুরীর চেহারা নিয়েছে বানিজ্য নগরী। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে এখন পরিণত হতে চলেছে কোয়ারান্টাইন সেন্টারে। দেশে করোনা প্রবেশ না করলে এই সময় এই স্টেডিয়াম দর্শকদের উন্মাদনায় জমজমাট হয়ে […]
ভোটের আগে উত্তপ্ত আরামবাগ, তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি, ২৩ এপ্রিল:- ২ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসন্ত মোড় সংলগ্ন এলাকায়। তৃণমূল কর্মী লক্ষ্মী মালিকের অভিযোগ, তারা দুজন গতকাল রাতে ক্লাবে বসে ছিলেন সেই সময় বিজেপির এক দুষ্কৃতী বাপন রায় তাদেরকে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, তারপর তাকে স্থানীয়রা উদ্ধার […]
বন্ধ বালির ইন্দো-জাপান কারখানার শ্রমিকরা হতাশায় দিন কাটাচ্ছেন।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৬ সালে আচমকাই বন্ধ হয়ে যায় হাওড়ার বালি অঞ্চলের স্বনামধন্য ইন্দো-জাপান কারখানা। সেই সময় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন প্রায় ৭০০ শ্রমিক। তারা কাজ হারিয়ে কার্যত সর্বশ্রান্ত হয়ে পড়েন। শেষপর্যন্ত তাঁরা নিজেদের উদ্যোগে একটি হাসপাতাল গড়ে তোলেন। বর্তমানে কোনওরকমেই দিন গুজরান করছেন কারখানার কাজ […]










