কলকাতা , ১৪ অক্টোবর:- করোনা সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে এই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন শুরু করেছেন। নবান্ন সভাঘর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়া মিলিয়ে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন তিনি। পুজোর সময় সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পড়ার পাশাপাশি সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি উত্তর কলকাতার আহিরীটোলা সার্বজনীন পূজা মন্ডপে গিয়ে সেখানকার পুজোর উদ্বোধন করেন। আগামীকাল মুখ্যমন্ত্রী একইভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলির পুজো উদ্বোধন করবেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত তার পুজো উদ্বোধন করার কথা রয়েছে।
Related Articles
করোনা কোন ছার , রাজনীতিই প্রধান ইস্যু ! তৃণমূলের মিছিলের পরদিনই গাদাগাদির রাজনীতি বিজেপির।
সুদীপ দাস , ২০ জুলাই:- করোনা কোন ছার, রাজনীতিই প্রধান ইস্যু ! ধনিয়াখালিতে তৃণমূলের মিছিলের পরদিনই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাদাগাদির রাজনীতি বিজেপির। এবারে ব্যাপক জমায়েত করে প্রতিবাদে সামিল ভারতীয় জনতা পার্টির সদস্যরা। এদিন আমফানের ক্ষতিপূরণ, 100 দিনের কাজের জব কার্ডের দাবিতে সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ, রাস্তা অবরোধ করলো তাঁরা। গন্ডোগোল […]
মালগাড়িতে আগুন, আতঙ্ক।
হাওড়া, ২২ জুন:- মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়ায়। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখার বালিটিকুরিতে শনিবার ওই ঘটনা ঘটে। একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমলকলের ৩টি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয় বলে জানা গেছে। এই ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী অসীম […]
রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানার তীব্র বিরোধিতা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উৎসবের মরশুমে রেশন দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানার তীব্র বিরোধিতা করেছেন। কালীঘাটে নিজের বাড়িতে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি পুনরায় কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেন। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, শুধু এ রাজ্যেই নয়, গোটা দেশে যেখানেই […]








