স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে পেরুকে হারাল তিতের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন নেইমার। পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করলেন নেইমার। ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ডও। ব্রাজিলের জার্সিতে ‘দ্য ফেনোমেনন’–এর গোলের সংখ্যা ৬২। পেরুর বিরুদ্ধে তিন গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার। শেষপর্যন্ত ম্যাচ শেষে দেশের জার্সিতে তাঁর মোট গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪। এখন তাঁর সামনে কেবল আরেক কিংবদন্তি পেলে (Pelé)। দেশের জার্সিতে পেলের গোল সংখ্যা ৭৭। বড় কোনও অঘটন না ঘটলে, নেইমারের যা বয়স আর ফর্ম, তাতে সেই রেকর্ডও বেশিদিন অক্ষুণ্ণ থাকার কথা না। এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা। এদিকে, উয়েফা নেশনস কাপে বড় অঘটন। ইউক্রেনের কাছে ১–০ গোলে হেরে গেল স্পেন । এর আগে পর্তুগালেরও সঙ্গে ড্র করেছিলেন সের্জিও র্যামোসরা।
Related Articles
আবারো প্রমান করলেন মুখ্যমন্ত্রী তিনিই পশ্চিমবঙ্গের যোগ্য ক্যাপ্টেন।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- যিনি অধিনায়ক হবেন তাকেই তো সামনে থেকে লড়াইটা করতে হয় সেই বিষয়টা আবার প্রমাণ করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। এদিন তিনি কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে যারা দিন আনে দিন খায় এমন সমস্ত মানুষদের হাতে ত্রাণসামগ্রী এবং খাদ্যবস্তু তুলে দিলেন। এদিন বিকেলে তিনি আলিপুর বডিগার্ড লাইন গিয়ে যে সমস্ত রিকশাচালক গরীব […]
বিকল্প পরিবহন হিসেবে এবার রোরো ভেসেলের সাহায্য নেবে রাজ্য সরকার।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- বিকল্প পরিবহন হিসেবে রোরো ভেসেলের সাহায্য নেবে রাজ্য সরকার। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলী সেতুর উপর থেকে ভারী যান চলাচলের চাপ কমাতে এবার বিকল্প পরিবহনের ভাবনা রাজ্য পরিবহন দপ্তরের। এবার থেকে রোরো ভেসেলের মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত গঙ্গা পার করানো হবে। সোমবার নাজিরগঞ্জের […]
গঙ্গার জেটি থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- গঙ্গার জেটি থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য হাওড়ায়। হাওড়ায় গঙ্গায় জেটিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির বন্ধ জেটি থেকে ওই মৃতদেহটি উদ্ধার হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। শনিবার বিকেলে ঘটনার খবর পেয়ে আসে হাওড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। বন্ধ […]








