উঃ২৪পরগনা,৭ জানুয়ারি:- হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুর একটায় ভাটপাড়া পুরসভায় আস্থা ভোট নিয়ে বৈঠক হল। এবারও বিজেপির কোনও সদস্য আস্থাভোটে হাজির ছিলেন না। ফলে আগের বারের মতো সেই ১৯-০ ভোটে ভাটপাড়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নিল শাসকদল। জিতেই তৃণমূল কাউন্সিলররা ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা ভাটপাড়ার প্রাক্তণ বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে সরব হলেন। কড়া নিরাপত্তায় মঙ্গলবার ভাটপাড়ায় অনাস্থা ভোট হয়েছে। হাইকোর্টের নির্দেশে এদিন ভাটপাড়া পুরসভায় হাজির ছিলেন উত্তর ২৪ পরগণার জেলাশাসক ও ব্যারাকপুরের এসডিও।
ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। এদিন বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান সৌরভ সিং সহ কোনও কাউন্সিলর অনাস্থা বৈঠকে হাজির ছিলেন না। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই আস্থা ভোট ডাকার নির্দেশ দিয়েছে পুরপ্রধানকে। বৈঠকে কী হল তা মুখবন্ধ খামে বৃহস্পতিবার হাইকোর্টে জমা দিতে হবে জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে। এর আগে ২ জানুয়ারি অনাস্থা ভোটে তৃণমূল ১৯-০ ভোটে জয়ী হয়। সেইদিনই হাইকোর্টে মামলা করেন বিজেপি কাউন্সিলররা। বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ সেই বৈঠকের নোটিশ খারিজ করে চেয়ারম্যানের বিরুদ্ধে হওয়া ওই অনাস্থা বৈঠক খারিজ করে দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে তৃণমূল।Related Articles
অসহায়দের সেবায় ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের প্রাক্তন ছাত্ররা ।
হুগলি,২০ জানুয়ারি:- অসহায়দের সেবায় এবারে পুলিশ এবং কনভেন্টের ছাত্ররা।অসহায় দের সেবায় নিজেদের নিয়োজিত করলো ডানকুনি থানা ও লিলুয়া ডনবক্সের ছাত্ররা ।এ দিন প্রায় শতাধিক অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের হাতে শীত বস্ত্র দেবার পাশাপাশি তাদের সাথেই মধ্যাহ্নভোজ সারলেন তারা । প্রসঙ্গত ডানকুনি থানার আইসি অনিরুদ্ধ সরকার প্রাক্তন কনভেন্ট ছাত্র , তিনি লিলুয়া ডনবক্স […]
এক টাকা কিলো টমেটো, উঠছে না তোলার খরচ,বিপাকে চাষীরা।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- টমেটো এক টাকা কিলো, তোলার খরচ উঠছে না, জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো। গাছ কেটে ফেলতে হবে বলছেন চাষীরা। অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দপ্তরের। হুগলি জেলায় টমেটো চাষ হয় ১৪ হাজার ১১ হেক্টর জমিতে। টমেটো উৎপাদন হয় প্রায় পঁচিশ হাজার মেট্রিকটন। বলাগড় পান্ডুয়া পোলবা-দাদপুর, চন্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফলন্ত […]
বলাগড়ের ইনচুরায় ঝাপান দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের আশঙ্কা জনক তিনজন।
হুগলি, ৩০ জুলাই:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড়ের ইনচুরায় ঝপান হয় প্রতিবছর এই সময়।বহু মানুষ সেখানে ঝাপানের মেলা দেখতে যায়। গতকাল পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপার গ্রাম থেকে তিন যুবক ইনচুড়ায় যায় ঝাপান দেখতে। রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল। মগড়া থানার ফতেপুর আড্ডামোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে […]








