কলকাতা , ৮ অক্টোবর:- লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের মূল ভূমিকা থাকলেও তারা এই বিষয়টিতে এখনো আগ্রহ না দেখানোয় ট্রেন চালানো যাচ্ছে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আজ শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন আটকে যাত্রী বিক্ষোভ এর প্রেক্ষিতে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস পি সিং বলেন ট্রেন চালানোর জন্য রাজ্য সরকার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলেকে না ডাকায় বিষয়টি ঝুলে আছে। রেল বৈঠকের জন্য প্রস্তুত থাকলেও পুজোর আগে লোকাল ট্রেন চালানোর বিষয়টি নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলেও তিনি জানিয়েছেন।
Related Articles
নিম্নচাপের জেরে সকাল থেকে হালকা বৃষ্টি হাওড়াতেও। মেঘলা আকাশ, শীতের আমেজ।
হাওড়া, ৩০ নভেম্বর:- নিম্নচাপের জেরে সকাল থেকে হালকা বৃষ্টি হাওড়াতেও। মেঘলা আকাশ, শীতের আমেজ। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী আজ সন্ধ্যে নাগাদ আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের বুকে বঙ্গোপসাগরের থেকে ওঠা নিম্নচাপ। সেই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের কারণেই আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। সকাল থেকেই শুরু হয়ে যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। এই বৃষ্টির জেরে […]
দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা হাওড়ার জগাছায়।
হাওড়া, ১৪ ডিসেম্বর:- হাওড়ায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো। জানা গেছে, জগাছা থানা এলাকার মৌড়ী পাকুড়তলায় স্বর্ণ ব্যবসায়িকে ধাওয়া করে ছিনতাই করা হয় কয়েক লক্ষ টাকার সোনার গহনা ও বেশ কিছু টাকা। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশান্ত মল্লিক নামের ওই স্বর্ণ ব্যবসায়ী রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়েন। […]
চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার এক সেনাকর্মী।
হাওড়া, ১৬ জুলাই:- চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার হলেন এক সেনাকর্মী। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। ওই সেনাকর্মী ফোর্ট উইলিয়ামে কর্মরত বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের বাসিন্দা ওই সেনাকর্মী এলাকারই বেশ কয়েকজন যুবককে চাকরি […]










