শিলিগুড়ি , ৪ অক্টোবর:- ফের একবার পাচারের আগে গরু উদ্ধার। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশে সীমান্ত এলাকায় বাংলাদেশে গরু পাচারের আগেই সাতটি গরু উদ্ধার করল বিএসএফের জাওয়ানরা। জানা গিয়েছে শনিবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ধোনিয়ামোর এলাকায় টহলদারি চালাচ্ছিল বিএসএফের জাওয়ানরা। ঠিক সেই সময় গরুগুলোকে দেখতে পান বিএসএফের জাওয়ানরা। এরপর গরুগুলোকে উদ্ধার করে। তবে ওই এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হন পাচারকারীরা। এরপর বিএসএফের জাওয়ানরা গরুগুলোকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনার কে বা কারা জড়িত আছে তা খতিয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Related Articles
হাওড়া হয়ে কলকাতা রাজভবনে এই লংমার্চ পৌছালো।
হাওড়া,১১ ডিসেম্বর:- আগামী ৮ জানুয়ারি দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটকে সামনে রেখে চিত্তরঞ্জন থেকে কলকাতা রাজভবন পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে সিটু । শিল্পের দাবিতে, কাজের দাবিতে, এনআরসি’র বিরুদ্ধে তাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে । প্রায় ২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করে আজ সকালে হাওড়ার বালিতে এসে পৌঁছায় এই পদযাত্রা। মোট ১১ দিন সময় লেগেছে তাদের। আজ হাওড়া […]
চাঁদি ফাটা গরমে জলের হাহাকার বলাগড়ে।
হুগলি, ১৭ মে:- কবে হবে সুরাহা জানা নেই গ্রামবাসীদের। পর্যাপ্ত টিউবওয়েল না থাকায়,আপাতত পুকুরের জলই ভরসা। বলাগড় ব্লকের সোমড়া-২ গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রাম সংসদে প্রায় বারোশো ভোটার। পাঁচশোর বেশি পরিবারের বাস। ২০২৩ সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর(পিএইচই) থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়। মাস খানেক ঠিকই ছিল।তারপর থেকে আর জল পাচ্ছেন […]
প্রকাশিত ফিফা র্যাংকিং , শীর্ষে বেলজিয়াম , কোন দল কত নম্বরে জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিগত পাঁচ মাসে প্রথমবার র্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অর্থাৎ, অতিমারী-লকডাউন পরবর্তী সময় এই প্রথম পুরুষদের ফুটবলের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। আর প্রকাশিত নয়া র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম নয়, লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবক’টি দলেরই অবস্থান অপরিববর্তিত রয়েছে। ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। […]







