কলকাতা , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাথরাস–কাণ্ডের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস কলকাতায় মিছিল বের করে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই মিছিল বিড়লা তারা মণ্ডল থেকে শুরু হয়ে শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই একটি ছোট সভামঞ্চে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কর্মী–সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে পা মেলান।মুখ্যমন্ত্রী বলেন, এই কোভিড পরিস্থিতিতে গত ৬–৭ মাস ধরে কোনও মিটিং–মিছিলে তাঁর সায় ছিল না। কিন্তু উত্তরপ্রদেশে দলিত কন্যার ওপর অকথ্য অত্যাচার এবং পরিবারের অনুমতি নিয়ে পুলিশ যেভাবে তাঁর দেহ পুড়িয়ে দিয়েছে তা চুপচাপ মেনে নেওয়া যায় না। দেশে স্বৈরাচারী শাসন চলছে, বিজেপি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন। এই ঘটনা নিয়ে তার দল প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে বলেও মমতা ব্যানার্জি জানিয়েছেন। কভিড সংক্রমণের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের মিছিল শারীরিক দূরত্ব বজায় রাখা হয়। মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেত্রী এক হাতে টর্চ এবং আরেক হাতে কালো পতাকা নিয়ে মিছিলে হাঁটেন।
Related Articles
কোভিড মোকাবিলায় আরো কঠোর রাজ্য সরকার।
কলকাতা , ৫ মে:- কোভিড মোকাবিলায় বিধিনিষেধ আরো কঠোর করল রাজ্য সরকার। এবার গণ পরিবহন এর উপরেও জারি হল কঠোর বিধি নিষেধ। আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্ধেক হবে সরকারি বাস ও মেট্রো চলাচল। বিমানে যাতায়াত এর ক্ষেত্রে rt-pcr পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর […]
চন্ডিতলা থানার উদ্যোগে বস্ত্র বিতরণ
হুগলি , ২১ অক্টোবর:- হুগলি জেলার চন্ডিতলা থানার উদ্যোগে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। বুধবার চন্ডিতলা থানার আধিকারিক সুদীপ্ত সাধুখার উদ্যোগে চন্ডিতলা বিধানসভা এলাকার কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, সি,আই অসীম সরকার ও চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকরা। পুজোর সময় হাতে নতুন […]
‘ক্ষমতা থাকলে জাতীয় সঙ্গীত বদলে দেখাক’, কোচবিহার থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়
কোচবিহার , ১৬ ডিসেম্বর:- জাতীয় সঙ্গীত প্রশ্নে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জনসভা থেকে মমতা হুঁশিয়ারি দিলেন, ক্ষমতা থাকলে ‘জন গণ মন’ বদলে দেখাক বিজেপি। বিজেপিকে এই মর্মে তুলোধনা করে ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত নিয়ে গর্জে ওঠেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুধবার […]








