হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- কৃষিবিল বাতিলের দাবিতে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে শুক্রবার বিকালে অবরোধ বিক্ষোভ করে ১৬ টি বাম দল ও জাতীয় কংগ্রেস। এদিন সংক্ষিপ্ত পথসভার পর বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই লোকসভায় কৃষি সংক্রান্ত তিনটি বিল পাস হয়। সরকারের দাবি কৃষিপণ্যের বাণিজ্যের উদারিকরণই এই তিনটি বিলের লক্ষ্য। বিরোধী দলগুলি এই তিনটি বিলের বিরোধিতা করছে।এরমধ্যে প্রথম বিলটি কৃষকের উৎপাদন ব্যবসা ও বাণিজ্য (প্রচার ও সুবিধাদি) বিল, ২০২০। দ্বিতীয় বিলটি কৃষকদের (ক্ষমতায়ন এবং সুরক্ষা) মূল্য আশ্বাস এবং খামার পরিষেবার চুক্তির বিল, ২০২০। এবং তৃতীয় বিলটি অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) বিল, ২০২০। এই বিলটি মুলত পণ্য সম্পর্কিত। বিরোধীদের দাবি কৃষি বিল বাতিল করতে হবে।
Related Articles
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন চাঁপদানিতে।
হুগলি, ৭ নভেম্বর:- অন্যান্য এলাকার সঙ্গে চাপদানি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা ভারতের তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর জন্মদিন পালন করল পৌরপ্রধান সহ কাউন্সিলর বৃন্দ। চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর দলিয় কার্যালয়ে এই অনুষ্ঠানে অভিষেকের ছবির সামনে কেক কাটেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। এরপর একে অপরকে কেক খাওয়ান। অভিষেকের নামে জিন্দাবাদ ধ্বনি দিতে থাকে শাসক […]
রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৮৮ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮৯ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৬৫ হাজার ৬৯২ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ২১ হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার […]
৯ই জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ।
কলকাতা, ৪ জানুয়ারি:- আগামী সোমবার ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে।১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যজাত শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে। আগামী একমাস বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত প্রচারও চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আশাকর্মী এবং একশদিনের কর্মীরা লিফলেট বিলি করে প্রচার […]








