কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার যক্ষা পরীক্ষা করতে হবে বলে নির্দেশ উল্লেখ করা হয়েছে। দেশের মধ্যে এই রাজ্যে এমন নির্দেশ প্রথম বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন কোভিডে আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাওয়ায় কিছুদিনের মধ্যেই যক্ষায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে করোনা সংক্রমন থেকে মুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পরেই তাদের মধ্যে থেকে রাজ্যে ১৩২ জন যক্ষা রোগীর সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির।
হুগলি, ৩০ জুলাই:- হকার উচ্ছেদের প্রতিবাদে চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুরসভার গেট বন্ধ করে রাখে পুলিশ। বিজেপি কর্মিরা বেয়ে উপরে উঠে গিয়ে গেট ধরে ঝাঁকাতে থাকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুরসভার সামনে রাস্তায় বসে পরে বিজেপি কর্মিরা। শহরের ফুটপাত দখল করে থাকা হকারদের উচ্ছেদের […]
ভাটপাড়ার স্থিরপাড়ার মনসাতলায় ব্যাপক বোমাবাজি , আহত ২।
ব্যারাকপুর , ২৭ মে:- ভাটপাড়া থানার স্থিরপাড়ার মনসাতলায় এক ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে ঘিরে স্থানীয় শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। অভিযোগ,বুধবার বিকেলের দিকে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোমা ওড়ায়ের বাড়িতে। তার বৌদির […]
করোনা প্রতিরোধে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়ালি বৈঠক প্রধানমন্ত্রীর।
কলকাতা , ৮ এপ্রিল:-আবারও ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় আরও এক দফায় এই রাজ্য সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তার পরিবর্তে মুখ্যসচিব […]







