বাঁকুড়া, ২৪ সেপ্টেম্বর:- দাদার হাতে ভাই খুন। এমনই অভিযোগ উঠলো বাঁকুড়ায়। বাঁকুড়ার সদর থানার খেজুর বেদিয়ায় ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল বড়দাদা ও সেজ দাদার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার সকালেই স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে বাড়ি থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। এই ঘটনার অভিযোগে পুলিশ অভিযুক্ত দুই ভাই, মা এবং মেজ দাদার স্ত্রী কে আটক করেছে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম মাধব সিংহ (৩৬)। স্থানীয় ও পুলিশ সুত্রে খবর, কর্মসূত্রে চুঁচুড়াতে থাকত ওই গ্রামের বাসিন্দা মাধব সিংহ ও তার স্ত্রী। বড় দাদা হারাধন সিংহ সেজ দাদা ধনঞ্জয় সিংহ দিল্লী এবং রানীগঞ্জে কাজ করত। গ্রামের বাড়িতে থাকত তাদের মা এবং মানসিক রোগী মেজ দাদা এবং তার স্ত্রী৷ বর্তমান লক ডাউনের ফলে কাজ হারিয়ে গ্রামে ফিরে আসে বড় দাদা, সেজ দাদা এবং মাধব। গ্রামের ফিরে আসার পর থেকেই মাধব এর সাথে বড় এবং সেজ ভাইয়ের জমি জায়গা নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়।
Related Articles
জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুর এলাকায়।
হাওড়া , ৪ মার্চ:- পুরনিগমের পানীয় জলের পাইপ লাইন মেরামতের কাজ হবে। এর জন্য হাওড়া পুরনিগম এলাকায় আগামী ১৭ মার্চ দুপুর থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এই ব্যাপারে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী ১৭ মার্চ বুধবার দুপুর ১২টা থেকে পরের দিন […]
তৃণমূলের সভার পরেই উত্তেজনা বালিতে, সিপিএমের সমর্থকের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর।
হাওড়া, ৪ মে:- বালির নিশ্চিন্দায় তৃণমূলের সভার পরই ছড়াল উত্তেজনা। জনৈক সিপিএম ‘সমর্থকে’র বাড়িতে ঢুকে হামলা ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রার্থী তাঁর বক্তব্যে এমন কিছু ব্যক্তি আক্রমণ করেন যার […]
মনিপুর কাণ্ড আদিম যুগের ঘটনাকেও হার মানায়, চুঁচুড়ায় চন্দ্রিমা।
হুগলি, ৪ আগস্ট:- মনিপুরের পাশাপাশি হরিয়ানার গুরগাঁও জ্বলছে, উত্তরপ্রদেশের মিরাট হয়েছে। সুতরাং এর প্রতিকার যদি না হয় উৎসাহিত হবে যারা এ ধরনের নক্কার জনক কাজ করছে। প্রধানন্ত্রী নিরব থাকছেন। বেশ কয়েক বছর আগে রাহুল গান্ধী যে কথা বলেছিলেন সুরাট আদালত তাকে দোষী সাব্যস্ত করে। সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে, এটা স্বস্তিক্ত বটেই। এই ধরনের অনেক […]








