শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মহম্মদ আজাদ,মহম্মদ জুনেদ,মহম্মদ সাবির,রমেশচন্দ্র। এদের মধ্যে আজাদ,সাবির,জুনেদ উত্তর প্রদেশের বাসিন্দা এবং রমেশচন্দ্র বিহারের বাসিন্দা। এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
দোলের সকালে তৃণমূল প্রার্থী প্রসূনের প্রচার উত্তর হাওড়ায়।
হাওড়া, ২৫ মার্চ:- দোলের সকালে তৃণমূল প্রার্থী প্রসূনের প্রচার উত্তর হাওড়ায়। সোমবার দোল উৎসবের সকালে উত্তর হাওড়ায় ভোট প্রচারে বেরিয়ে পড়েন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। সঙ্গে ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। খেলা হবে স্লোগান নিয়ে দোল উৎসবকে প্রচারের কাজে লাগালেন। ভোট প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ এবং আবির খেলায় […]
অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো চন্ডীতলার খানপুরে।
হুগলি,৯ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশনের উদ্যোগে আজ এক শিক্ষামূলক প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হলো হুগলীর চন্ডীতলা ২নম্বর ব্লকে। এখানে মূলতঃ গ্রাম-গঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষন দেওয়া হয় সম্পূর্ণ বিনা ব্যায়ে। প্রত্যন্ত গ্রামে বেসরকারী নার্স সহ চিকিৎসা কর্মীরা অনেক ক্ষেত্রেই ট্রেনিং প্রাপ্ত হয়না। সম্প্রতি রাজ্য সরকার তাঁদেরকে হাতে-কলমে ট্রেনিং দিতে […]
তৃণমূলের হুগলি জেলা কমিটি থেকে পুরনো অনেক নেতাই ব্রাত্য, ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই।
হুগলি, ১৩ এপ্রিল:- গত বুধবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিটি শাখার সংগঠনের নেতৃত্বের নাম ঘোষিত হওয়ার পর থেকে এই জেলায় অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদের মধ্য ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। চুঁচুড়া দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৭০ জনের জেলা কমিটির সদস্যদের নাম ঘোষিত হওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন মহিলা তৃণমূল কংগ্রেস, যুব […]










