হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমার র্যাম্পে নামার মুখে লরি – উইংগার সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। আন্দুল রোড থেকে কলকাতায় যাওয়ার দিকে একটি লরি টাটা উইঙ্গারকে ধাক্কা মেরে রাস্তার ধারে আটকে যায়। উইঙ্গারের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। দুর্ঘটনার জেরে আন্দুল রোডে যানজটের সৃষ্টি হয়।ট্রাফিক সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আন্দুলের দিক থেকে কলকাতাগামী রাস্তায় আসছিল মালবোঝাই লরিটি। লরিটি নারায়ণা হাসপাতাল পেরিয়ে ব্রিজে উঠে ডানদিক ধরে শালিমার ৩ নং র্যাম্পের দিকে নামছিল। ওই সময় আচমকাই একটি উইংগার গাড়ি দ্রুত বেগে লরিটিকে ওভারটেক করে যেতে গেলে লরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটিকে নিয়ে রাস্তার ধারে আটকে যায়। গাড়ি দুটিকে বুধবার বেলা পর্যন্ত সরানো যায়নি। লরি থেকে লোহার মাল আনলোড করার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ট্রাফিক সূত্রে জানা গেছে।
Related Articles
প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের , চিঠি রাজ্যকে।
কলকাতা , ১৯ ডিসেম্বর:- আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের যে সব আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন তাদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে গত নির্বাচনে প্রশাসনের কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নির্বাচনী […]
চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত।
কলকাতা , ১৫মে:- রাজ্যে করোনা সংক্রমণের উর্দ্ধগতি ও তার জেরে জারি হওয়া নতুন কঠোর বিধি নিষেধের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সূচি মেনে জুন মাসে ওই দুই পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে শিক্ষামন্ত্রীও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পর এ কথা […]
আগামীকাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে আগামীকাল। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ রাতেই কলকাতায় পৌঁছে যাবেন। এখানে এসে তিনি বিজেপির সদর দপ্তরে গিয়ে রাজ্যকমিটির সঙ্গে বৈঠক করবেন। আগামী কাল ইস্টার্ন জোনাল কাউন্সিলের […]







