কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যের কোভিড হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে রাজ্যের দমকল দপ্তর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই রাজ্যের ৮৩ টি কোভিড হাসপাতাল এবং ১৪৭ টি সেফ হাউজের ফায়ার অডিটের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই কোভিড হাসপাতাল ও সেফ হাউজ গুলির অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরে প্রয়োজনীয় সুপারিশ করা হয়েছে। কলকাতা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার ২৫ টিরও বেশি হাসপাতালের অগ্নি সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে দপ্তরের তরফে সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য গত ৭ আগস্ট আমেদাবাদ একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজ্য সরকার এ রাজ্যের সমস্ত কোভিড হাসপাতাল এবং সেফ হাউজ গুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে ফায়ার অডিট করার সিদ্ধান্ত নেয়। তবে কলকাতা মেডিকেল কলেজ সহ বেশকিছু সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে দমকল দপ্তরের আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে ওই দপ্তর সূত্রে খবর।
Related Articles
তৃণমূল ও জয়হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কানাইপুরে।
হুগলি, ১০ অক্টোবর:- কানাইপুর নপরা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলো তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের জয় হিন্দ বাহিনী। এমনিতেই এই স্কুলের সরকারি বড় বড় গাছ স্কুল ও পঞ্চায়েতে না জানিয়েই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী পিন্টু খাড়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুল কতিপক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত ও বিজেপি দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের […]
শিলাবৃষ্টিতে ফাটল উইন্ড শিল্ডে, মাঝ আকাশ থেকে ফিরল অরূপের বিমান।
কলকাতা,৩ মার্চ:- মঙ্গলবার সন্ধ্যায় তুমুল ঝড় বৃষ্টিতে কলকাতা থেকে বাগডোগরা গামী একটি বিমানের উইন্ডশীল্ড ভেঙে যায় ।কিন্তু বিমান চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমানটির ১৭১ জন যাত্রী। রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস যাত্রীহিসেবে ছিলেন বিমানটিতে। জানা গেছে এদিন বিকেল চারটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা পথে একটি বেসরকারি বিমান যাত্রা শুরু করে। […]
জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টের জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ১৭ জুলাই:- জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা পক্ষপাত দুষ্ট রিপোর্টের মুখের মত জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে পেশ করা ওই দীর্ঘ রিপোর্টে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে এবং রাজ্যের নেতা মন্ত্রীদের ও নজির বিহীনভাবে দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ রাজ্য সরকার। […]







