পূর্ব বর্ধমান , ২০ সেপ্টেম্বর:- গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মন্তেশ্বর ব্লকে মামুদ পুর গ্রামে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাসু বাগ মন্তেশ্বর এর মামুদপুর গ্রামের বাসিন্দা। মামুদপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগ, শুক্রবার রাত্রে স্বামী বাড়িতে না থাকাকালীন সময়ে পাঁচিল টপকে ঢুকে প্রতিবেশী ওই যুবক তার শ্রীলতাহানি করে। ঘটনায় শনিবার মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে কালনা আদালতে পাঠানো হয়।
Related Articles
শিলিগুড়ি মহকুমার বিধাননগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক যুবক।
শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ধৃত যুবকের নাম উদিত নাগ (২৩)। সে মতিধর চা বাগানের বেল লাইনের বাসিন্দা। জানা গিয়েছে শনিবার রাতে যখন ওই গৃহবধূর বাড়িতে কেউ ছিল না। […]
ওয়ার্ড পুনর্বিন্যাসের অসামঞ্জস্যতা কাটিয়ে হাওড়ার পুরভোট চাইল বিজেপি।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের অসামঞ্জস্যতা দূর করা হোক। তারপরই হোক হাওড়া পুরভোট। এবার এমনই দাবি করল বিজেপি। বুধবার দুপুরে হাওড়ায় সদর বিজেপির কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই দাবি তোলেন দলের সদর সভাপতি মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, ওয়ার্ড বিন্যাসের যে কাগজ এসেছে পর্যালোচনা করে জানা গিয়েছে তার মধ্যে অনেক জায়গায় অসঙ্গতি, অসামঞ্জস্য আছে। এরসঙ্গে […]
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের টাকাই গায়েব!
হাওড়া, ৭ ডিসেম্বর:- আবার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। এবার ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিটের টাকাই গায়েব ! কষ্টের জমানো টাকা গায়েব হওয়ায় দুশ্চিন্তায় বাগনানের এক মধ্যবিত্ত পরিবার। ভরসা করে পুজোর সময় কষ্টার্জিত জমানো ১ লক্ষ টাকা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রেখেছিলেন ওই পরিবার। হঠাৎ করে মোবাইলে মেসেজ দেখে চক্ষু চড়কগাছ। ফিক্সড ডিপোজিটের ১ লক্ষ টাকা সহ সেভিংসের ২৫ […]










