রায়গঞ্জ ,২০ সেপ্টেম্বর:- লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পাচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যাক্তিকে আজ রায়গঞ্জ আদাদলতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছে, ধৃত ব্যাক্তির নাম নাজিমুদ্দিন (২৬)। বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। শনিবার রাতে লক্ষীডাঙ্গা মোর এলাকা থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হেমতাবাদ থানার পুলিশ। ব্রাউন সুগার, মাপার যন্ত্র, মোবাইল ফোন এবং নম্বরবিহীন মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন,উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য লক্ষাধিক টাকা। ওই ব্যক্তি এলাকায় ব্রাউন সুগার বিক্রির যুক্ত রয়েছে। মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ব্যক্তি ব্রাউন সুগার কিনে এই সমস্ত এলাকায় বিক্রি করত বলে জানা গেছে। এই কারাবারে কে কে যুক্ত আছেন তার সন্ধান করতে ধৃতকে পুলিশী হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চায় হেমতাবাদ থানার পুলিশ।ধৃতকে পাঁচদিনের পুলিশী হেফাজতের নেবার আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে।
Related Articles
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ডাকাতির অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএমে ডাকাতির অভিযোগ। আন্দুল রোডের ধারে আমলপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএমে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে অনুমান দুষ্কৃতীদের দল এদিন ভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএমের মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম মেশিন ভাঙচুর অবস্থায় ছিল। একটি অংশ বাইরে পড়ে আছে। মেশিনে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে আসে […]
দলত্যাগ বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার, বায়রণ বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লকেট।
হুগলি, ২৯ মে:- দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না, তাই আরো কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে দলত্যাগীদের বিরুদ্ধে, বায়রন বিশ্বাস তৃনমূল যোগ দেওয়া৷ নিয়ে বললেন, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, মানুষের সেবার নামে ভোট নেওয়ার পর নিজের সুবিধার্থে দলবদল করে নেওয়া এটা খুব অন্যায়। আমার মনে হয় এই […]
মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে মৃত ব্যাক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করার কাজ শুরু করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করা হবে। […]








