বাঁকুড়া , ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন। সম্প্রীতির ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া গ্রামে। যেখানে দেখা যাচ্ছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা একত্রে মিলিত হয়ে বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছেন। একসঙ্গে পুজোর সমস্ত জোগাড় করা পূজোর ফল কাটা সব কিছুই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সহিত সকলে করলেন এবং মেতে উঠলেন বিশ্বকর্মা পূজোতে। এ বছরই তারা প্রথম এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন তাদের এই পুজো দেখতে আশেপাশের গ্রাম থেকে ও সাধারন মানুষরা ভিড় জমাচ্ছেন। বাপন সাহা ও সেখ মহিউদ্দিনরা বলেন, আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা যৌথভাবে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি । আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই আমরা সকলেই একে অপরের পরিপূরক ।
Related Articles
বড়ো ধাক্কা ভারতীয় জনতা পার্টির।কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে হাতছাড়া হলো ঝাড়খন্ড রাজ্য ।
সোজাসাপটা ডেস্ক,২৩ ডিসেম্বর:- ফের বড়ো ধাক্কা ভারতীয় জনতা পার্টির। কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে হাতছাড়া হলো ঝাড়খন্ড রাজ্য। সকাল থেকেই ভোট গণনার প্রবণতায় বিজেপি কে সরকার দিকে এগোচ্ছিল – কংগ্রেস ঝাড়খন্ড মুক্তি মোর্চার জোট । খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খণ্ডে ৯ টি সভা করেছিলেন। গতবারও রাজস্থান,মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হেরেছিলো বিজেপি । গত লোকসভাতে ১৪ টি আসনের মধ্যে […]
থানা থেকে চুরি ১৮টি বন্দুক,গ্রেফতার জামবনি থানার সাব ইনস্পেক্টর।
ঝাড়গ্রাম,২২ জানুয়ারি:- ঝাড়গ্রামের লালগড় থানা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে জামবনি থানার সাব ইনস্পেক্টর তারাপদ টুডুকে বুধবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তারাপদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে। তাঁরা যদিও পুলিশ কর্মী নন। জেলা পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। এ দিন তাঁদের আদালতে তোলা হলে, বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার […]
যোগ্য চাকরি হারাদের পাশে আছি-শুভেন্দু।
হুগলি, ২৯ এপ্রিল:- বিরোধী দলনেতা হিসাবে আমি চাই মন্ত্রী সভার সমস্ত সদস্য জেলে যাক। এই সমস্যা তৈরী করেছে মমতা ব্যানার্জী। এরজন্য দায়ী রাজ্য সরকার। কারণ অতিরিক্ত শিক্ষক পদ তৈরি করে অযোগ্য, যাদের omr শিটে শূন্য রয়েছে, সেই প্রার্থীদের চাকরী দিয়েছে। আর সবচেয়ে বড় অপরাধ করেছে স্কুল সার্ভিস কমিশন। দায়ী বিরোধীরা নয়। আইনজীবীরা দায়ী নয়। প্রত্যেকেই […]







