হুগলি , ১২ সেপ্টেম্বর:- আরামবাগের গুরুত্বপূর্ণ সেতুতে হটাৎ ধস চাঞ্চল্য এলাকায়। আরামবাগ রামকৃষ্ণ সেতুতে হটাৎ করে ধস নাবার ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পল্লীশী থেকে ওঠা ব্রীজের মুখে হঠাৎই ধস নাবে।সেতুর বেশ কিছু অংশ নীচের দিকে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান আরামবাগ থানার পুলিশ। তারা জায়গায়টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন। ওই জায়গায়র পাশ দিয়ে যানবাহন যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।গুরুত্বপূর্ণ এই সেতুতে হটাৎ ধস নাবার ঘটনায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।
Related Articles
মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনের ফল প্রকাশ আগামী শুক্রবার।
কলকাতা, ২৮ জুন:- আগামী শুক্রবার, ৩০শে জুন এ বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। জুলাই মাসের ৩ তারিখে পরীক্ষার্থীরা সংশোধিত মার্কশিট হাতে পাবেন। এ বছরের মাধ্যমিকের ফল […]
বারাসতের কাউন্সিলারের দুর্ঘটনায় মৃত্যূর পর চালকের বিরুদ্ধে এফ,আই, আর পরিবারের।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- পাঁচদিন আগে, গত রবিবার, হুগলীর চণ্ডীতলা থানা এলাকার শিয়াখালায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বারাসাত পুরসভার জনপ্রিয় কাউন্সিলর প্রদ্যুৎ ভট্টাচার্য্য। তিনি যে গাড়ির আরোহী ছিলেন সেই বোলেরো গাড়িটি ধাক্কা মারে এক ট্রাক্টর কে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের জনপ্রিয় নেতা ও কাউন্সিলার প্রদ্যুৎ ভট্টাচার্যের। গাড়িতে সওয়ারী তাঁর ভাই প্রণব ভট্টাচার্য্য একই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ […]
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ রাজ্যপালের।
কলকাতা, ৪ এপ্রিল:- শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণের প্রস্তাব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের পাশপাশি নির্বাচন কমিশনকেও রাজভবনের তরফে চিঠি দিয়ে এই দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে রাজভবনের তরফে এখন কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে রাজ্যপালের এমন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে টুইটে […]








