হাওড়া , ১০ সেপ্টেম্বর:- গত ৫ সেপ্টেম্বর বাঁকড়ায় দলের পার্টি অফিসে রক্তদান শিবির চলাকালীন দুষ্কৃতী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ মিছিল করল সিপিএম হাওড়া জেলা কমিটি। এদিন বিকালে শলপ বাজার থেকে মিছিল শুরু হয়। এরপর বাঁকড়া পার্টি অফিস হয়ে মিছিল শলপ বাজারে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদার, কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, দীপক দাশগুপ্ত, মোহন্ত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। বিপ্লব মজুমদার বলেন, “হামলার ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে।” এদিনের প্রতিবাদ মিছিলে কয়েক হাজার সিপিএম কর্মী সমর্থক যোগ দেন। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর শহীদ কমরেড জীবন দাসের প্রয়াণ দিবস উপলক্ষে সকালে হাওড়ার বাঁকড়ায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, সেখানে রক্তদান শিবিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
Related Articles
পক্ষীপ্রেমীর বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ।
হাওড়া, ৫ ডিসেম্বর:- পক্ষীপ্রেমী এক ব্যক্তির বাড়ি থেকে চুরি গেল ১৩টি পোষ্য পায়রা, অভিযোগ পেয়ে তদন্তে নামলো পুলিশ। হাওড়ার মালিপাঁচঘড়ায় ওই ঘটনা ঘটে। এক পক্ষীপ্রেমী ব্যক্তির বাড়ি থেকে চুরি যায় পায়রাগুলি। হাওড়ার মালিপাঁচঘড়া থানার মাধববাবু লেনের এই ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন গোবিন্দ মাহাতো নামের ওই ব্যক্তি। জানা গেছে, বাড়ির ছাদে খাঁচায় রাখা থাকতো ওই পায়রাগুলি। […]
উন্নয়নের জোয়ারে গোটা রাজ্য ভাসলেও , সংরক্ষণের অভাবে শ্রীরামপুর আদালতের প্রতীক্ষালয় ভবনের জীর্ণ দশা।
হুগলি , ৩১ মে:- অজানা এক অদৃশ্য কারণে আদালত ভবনের সাক্ষী প্রতীক্ষালয় ভবনটির জীর্ণ দশা। কঙ্কালসার প্রতীক্ষালয়টি তৈরি হয়েছিল ডেনিস আমলে। জেলার গুরুত্বপূর্ণ ও ইতিহাস ঘেরা প্রাচীন শ্রীরামপুর মহকুমা আদালত ভবনের নির্মাণ মেরামতি অনেক কিছুই হয়েছে। প্রতিদিন মহকুমা এলাকায় ছটি থানার বিভিন্ন মামলায় হাজার হাজার বিচার প্রার্থী সকাল হতেই ভীড় জমান। এই জীর্ন ভবনটির জন্য […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তবর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৯ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। Post Views: 413








