স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর:- টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে হোটেলের ঘরে দুই মহিলাকে প্রবেশ করানোর অপরাধে ৪ ম্যাচের জন্য ফিল ফোডেনকে সাসপেন্ড করল ইংল্যান্ড ফুটবল দল। মাত্র বছর তিনেক আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুবভারতী মাতিয়ে গিয়েছেন ইংল্যান্ডের এই তারকা। বয়স মাত্র ২০ বছর। এখন খেলেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City ) হয়ে। ফোডেন একা নন, আরও এক ইংল্যান্ড তারকা মেসন গ্রিনউডও (Mason Greenwood) একই দোষে দোষী। ফোডেনের মতো গ্রিনউডও প্রতিভাবান ফুটবলার। তিনি খেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। আসলে জাতীয় দলের হয়ে আইসল্যান্ডে খেলতে গিয়ে ২০ বছরের ফোডেন এবং ১৮ বছরের গ্রিনউড একসঙ্গেই দুই মহিলাকে লুকিয়ে টিম হোটেলে ঢোকান। হোটেলের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই ফ্যাসাদে পড়ে যান দুই তারকা। একে তো ওই দুই মহিলা অপরিচিত। তার উপরে আবার করোনা বিধিভঙ্গ। জোড়া অপরাধে তাঁদের চার ম্যাচ করে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসসিয়েশন। যদিও সরকারিভাবে শাস্তির মেয়াদ ১ ম্যাচ। তবে, সূত্রের খবর, আগামী মাসে ইংল্যান্ডের যে গোটা তিনেক ম্যাচ খেলার কথা, তাতেও ওই তিন তারকাকে ডাকা হবে না। সেই সঙ্গে আইসল্যান্ডের প্রশাসনকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে।
Related Articles
ওমিক্রণ প্রতিরোধে আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত।
কলকাতা, ৯ ডিসেম্বর:- করোনা ভাইরাসের নতুন সংস্করণ ওমিক্রণ প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে নির্দেশ দিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সৌমিত্র মোহন […]
জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ আরামবাগে।
আরামবাগ , ২ অক্টোবর: জল ও বিদ্যুতের দাবীতে ব্যাপক বিক্ষোভ ও পথঅবোরধ আদিবাসীদের।আদিবাসী মানুষের দাবী,তিনদিন জলে ডুবে ছিলো এলাকা। একদিন পানীয় জল পাওয়া গেলেও এখনও পযন্ত কোনও জল ও বিদ্যুৎ নেই। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গির্জাতলায়। এদিন সন্ধ্যাবেলা গির্জাতলা এলাকায় হঠাৎ জল ও বিদ্যুৎতের দাবীতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ শুরু করে।তাদের অভিযোগ, গত তিন […]
বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ বালিতে।
হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ার বালিতে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এর আগে গত ২৮ নভেম্বর তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে বালি পাঠকপাড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মোট সাতজন জনকে আটক করেছিল বালি থানার পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিজেপির এক যুব মোর্চা সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ […]










