শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ধৃত যুবকের নাম উদিত নাগ (২৩)। সে মতিধর চা বাগানের বেল লাইনের বাসিন্দা। জানা গিয়েছে শনিবার রাতে যখন ওই গৃহবধূর বাড়িতে কেউ ছিল না। তখন ওই যুবক বাড়িতে ঢুকে পড়ে এবং ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে গোটা ঘটনা খুলে বলে। এরপর রবিবার গৃহবধূর পরিবারের তরফে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবককে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
ত্রাণ না পেয়ে রাস্তা অবরোধ চন্ডীতলার কলাছড়ায়।
চিরঞ্জিত ঘোষ,২২ এপ্রিল:- লকডাউন এ পর্যাপ্ত ত্রাণ না পেয়ে হুগলির চন্ডীতলা দুই কলাছড়া পঞ্চায়েতের মালোপাড়ায় গ্রামবাসীরা টিএনজি মুখার্জী রোড হঠাৎই বাঁশ লাঠি ফেলে অবরোধ শুরু করে স্থানীয় মানুষ। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চন্ডীতলা থানার পুলিশ এসে অবরুদ্ধ তোলে। এলাকাবাসীর দাবি প্রশাসন থেকে তাদের কোন চাল ডাল দেওয়া হচ্ছে না। রাজনৈতিক ভাবে তারা কোনো সাহায্যই পাচ্ছে না, […]
ভালোবাসার দিনে গোলাপের সাথে সফর শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
প্রদীপ সাঁতরা,১৪ ফেব্রুয়ারি:- আজ ভালোবাসার দিনে যাত্রীদেরকে স্বাগত জানাতে টিকিটের সাথে লাল গোলাপ উপহার দিল মেট্রো কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবারই। শুক্রবার থেকে সাধারণের জন্য চালু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। প্রথম দিনই ভিড় উপচে পড়েছে সল্টলেকের মেট্রোয়। অফিস বা অন্য কাজ ছাড়াও শুধুই নতুন মেট্রোর আনন্দ নিতে হাজির হয়েছেন অনেকেই। সেখানে একটা দারুণ চমক […]
৭৫তম স্বাধীনতা দিবসে ত্রিবর্ণ রঞ্জিত রঙে আলোকোজ্জ্বল হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন।
হাওড়া, ১৫ আগস্ট:- দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক হাওড়া ব্রিজ এবং হাওড়া রেলওয়ে স্টেশনকে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে। নয়নাভিরাম এই আলোকসজ্জা বহু দূর থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনকে। Post Views: 524






