চিরঞ্জিত ঘোষ , ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার ডানকুনি থানার অন্তর্গত খরিয়াল এলাকার একটি কারখানায় বৃহস্পতিবার হটাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন খরিয়ালের রেলের দরজা জানালা তৈরির কারখানায় হটাৎ আগুন লেগে যায়।কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ডানকুনি থানার পুলিশ।দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
Related Articles
বড়দিনে হাওড়ার স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
হাওড়া,২৫ ডিসেম্বর:– “শুধু সরকার সব কাজ করতে পারে না। অনেক অসহায় মানুষ থাকেন তাদের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করে থাকে অনেক সামাজিক প্রতিষ্ঠান। এদের সেবামূলক কাজ আমাদের অনেক অনুপ্রেরণা দেয়।” বুধবার বড়দিনের সকালে মধ্য হাওড়ায় এক স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই ধরণের সামাজিক কাজ […]
বর্ষণ এবং ভূমিধসে উত্তরবঙ্গের প্রায় তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলকাতা, ২২ অক্টোবর:- গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং ভূমিধসে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলিয়ে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অন্যান্য জেলা ধরলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে। দুই জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে। এর মধ্যে কালিম্পং জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে […]
শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ বিতর্কে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ স্মৃতি ইরানির।
কলকাতা, ১১ জুলাই:- কেন্দ্রীয় নারী শিশু ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ বিতর্কে মুখ খুলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন ।আজ মেট্রো রেলের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ম মেনেই মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্থানীয় জন প্রতিনিধিদের থাকা উচিত ছিল। কারণ এই প্রকল্পে […]








