হুগলি,৩ জানুয়ারি:- আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দেবে রিষড়া পুরসভা।শুক্রবার ৩০ তম রিষড়া মেলার সাংবাদিক বৈঠকে একথা বলেন পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তিনি বলেন মোবাইল ফোনে সমাধান অ্যাপস ডাউনলোড করলেই খুলে যাবে পুরসভার সবকটি দপ্তর। সেই সমস্ত বিভাগে নাগরিকেরা অভিযোগ জানালেই পুরসভা ব্যবস্থা নেবে। ৪ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত মেলা চলবে।
বই থেকে ঘর গৃহস্থলির সরঞ্জামের জন্য ৩৫০ টি স্টল থাকবে মেলায়।এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। চেয়ারম্যান বলেন,মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি । ৫ টাকা প্রবেশ মুল্য করা হয়েছে। মেলায় প্রবেশ করলেই ফ্রী ওয়াই ফাস সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ফোন ইনের সুবিধা। মেলা প্রাঙ্গণের মধ্যেই ফোনের মাধ্যমে রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক তারা তাদের অভাব অভিযোগ জানাতে পারবে। সব মিলিয়ে জমাজমাট হতে চলছে রিষড়া মেলা।এদিনের সাংবাদিক বৈঠকে পৌরপ্রধান বিজয় সাগর মিস্র ছাড়াও ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান,পৌর কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,কৌশিক মুখোপাধ্যায়, সহ পৌর আধিকারিকরা।Related Articles
বিদ্যুৎ সরবরাহকে আধুনিক করতে স্মার্ট মিটার বসানো শুরু, জানালেন বিদ্যুৎমন্ত্রী।
কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ও বিলিং ব্যবস্থাকে আধুনিক করতে রাজ্য সরকার গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু করেছে।বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ বিধানসভায় জানিয়েছেন রাজ্যজুড়ে ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধাপে ধাপে তা বাস্তবায়িত করা হবে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ১২ হাজার কোটি টাকা […]
কুন্তি নদীর পারে ভয়াবহ ফাটল ; নদীর গ্রাসে বলাগড় !
সুদীপ দাস, ২৯ জানুয়ারি:- গঙ্গা ভাঙন তো ছিল-ই। যার জেরে হুগলীর বলাগড় ব্লকের চর খয়রামারি, চর কৃষ্ণবাটির বহু এলাকা মানচিত্রে থাকলেও ইতিমধ্যেই বাস্তব থেকে উধাও হয়েছে। এবারে এই ব্লকের কুন্তি নদীর পারে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে সাধারন মানুষ। বলাগড় বিধানসভার ডুমুরদহ-নিত্যানন্দপুর-২ এর শেরপুর, রামনগর এবং চন্দ্রহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুন্তিঘাট নয়াসরাই বি.বি কলোনী এলাকায় […]
নিয়ম মেনে নিরপেক্ষভাবে সিবিআই ও ইডিকে তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- সিবিআই ইডি মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ম কোনও দুর্নীতির তদন্ত করলে তা নিয়ে রাজ্য সরকারের কোন আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে নিয়ম মেনে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য তিনি ওইসব সংস্থার কাছে দাবি জানান। রাজ্য বিধানসভায় আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুল ির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অতি সক্রিয়তার অভিযোগ তুলে সরকারপক্ষের আনা […]









