নবান্ন , ২ সেপ্টেম্বর:- স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই রাজ্য সরকার চলতি মাসে পূর্ব ঘোষিত দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন পালন করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে তিনি বলেন এই বিষয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের ইতিবাচক আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করলেও তা কার্যকরী করার বিষয়টি রাজ্যের হাতে থাকে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য করণা সংক্রমণে রাশ টানতে রাজ্য সরকার আগামী ৭, ১১ ও ১২ই সেপ্টেম্বর রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। এদিকে আনলক চার পর্বে মেট্রো রেল কবে থেকে চলাচল শুরু হবে সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেই মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী কাল নবান্নে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। অন্য দিকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল লোকাল ট্রেন চালু করার জন্য আলোচনা চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
বজ্রাঘাতে অসুস্থ হয়ে ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপালে।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় ব্রর্জাঘাত। ঘটনায় অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন পড়ুয়া চিকিৎসাধীন হরিপাল গ্রামীণ হাসপাতালে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে হরিপাল গ্রামীণ হাসপাতালে পৌঁছেছেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর হঠাৎই আকাশ […]
ভ্যাকসিন নেবার পর চুম্বকীয় শরীর , শিলিগুড়ির পর কোন্নগরে।
হুগলি , ১৪ জুন:- শিলিগুড়ির পর কোন্নগর করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পর চুম্বকের মতো শরীরে আটকে যাচ্ছে যেকোনো লোহার জিনিস। কোন্নগর এম এন বোস এলাকার ব্যাবসায়ী গৌতম কুমার দে কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু আজ আচমকাই ১০ টাকার কয়েক বুকে রাখলে সেটা লেগে যায় তারপর লোহার যে কোনো জিনিস শরীরে লাগালে সেটা চুম্বকের মতো লেগে […]
ডানকুনিতে উদ্ধার অস্ত্র।
হুগলি, ১৮ অক্টোবর:- গোপন সূত্রে খবর পেয়ে ধানবাদ থেকে কলকাতাগামী বাসে তল্লাসী এসটিএফ ও রাজ্য পুলিশের। ৪০ পিস সেমি ফিনিসড্ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তিনজন। ধৃতদের মধ্যে একজন মহিলা। তিনজনই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই অসম্পূর্ণ অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কাকে সাপ্লাই দেওয়া হত তা খতিয়ে দেখছে পুলিশ। […]








