কলকাতা , ৩১ আগস্ট:- প্রথম সারির করনা যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত যে সব পুলিশ কর্মী মারা গেছেন বা করনা জয় করে ফিরে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার ৮ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সংলগ্ন সভাঘর থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে করনা সংক্রমিত হয়ে যে সব পুলিশ কর্মী প্রয়াত হয়েছেন তাদের পরিবার এবং করনা জয় করে যে সব পুলিশ কর্মী ও সাংবাদিক সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের কয়েকজনকে সংবর্ধিত করবেন। এছাড়াও কলকাতা ও রাজ্য পুলিশের নিচু ও মাঝারি স্তরের কর্মীদের উন্নয়নে পুনর্গঠিত পুলিশ কল্যাণ পর্ষদেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য স্তরের পাশাপাশি প্রতি জেলাতেও দিনটি পালন করা হবে।
Related Articles
ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা।
হুগলি, ২০ ডিসেম্বর:- ওভারলোডিং বন্ধ করুন ব্যানারকে সামনে রেখে সেফ ডাইভ,সেফ লাইফ কর্মসূচি পালন করল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের কর্মীরা। বৈদ্যবাটি দীর্ঘাঙ্গী মোরে ১১ দিন ধরে চলবে ওভারলোডিং বন্ধ করার সচেতনতা প্রচার। সংগঠনের দাবি বালি, পাথর, অন্যান্য সামগ্রী লোডিং পয়েন্ট থেকে বন্ধ করা হোক। নজর দিক প্রশাসন। ওভারলোডিং এর ফলে রাস্তাঘাট, ব্রিজ নষ্ট হতে বসেছে। ফলে […]
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করলো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি টিকাকরণ শিবির নিয়ে মন্ত্রকের তরফে রাজ্যকে বাড়তি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও টিকাকরণ কেন্দ্র খুলতে গেলে জেলা প্রশাসনের […]
চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী পালিত।
হাওড়া, ৩০ আগস্ট:- সব অবতারেরই পূজা বেলুড় মঠের একটি অতি প্রাচীন রীতি। বেলুড় মঠের শুরুর দিন থেকেই সমস্ত অবতারের নাম গান পূজা সংকীর্তন প্রতিনিয়তই হয়। আর হিন্দুমতে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাই তার এই আবির্ভাব দিবসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে এদিন পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি বা জন্মাষ্টমী। সোমবার সন্ধ্যা আরতির পর […]









