হাওড়া , ৩১ আগস্ট:- অগাস্ট মাসের শেষ দিন লকডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল হাওড়ার শিবপুর থানার সন্ধ্যাবাজার অঞ্চলে। আজ বেলা ১২:১৫ মিনিট নাগাদ একটি বহুতলের নীচে একটি খাবারের দোকানে আগুন লাগে। ওই দোকানে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন খুবই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু সৌভাগ্যবশতঃ দমকলের ৪টি ইন্জিন দ্রুত এসে পৌছে যায়। ঘটনাস্থলে শিবপুর থানার আধিকারিকরা দ্রুত এসে উপস্থিত হন। আশেপাশের আরো ৩/৪টি দোকান ও লাগোয়া বহুতলে, লেগে যাওয়া ঐ আগুনের ভয়াবহতায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ঐ দোকানের লাগোয়া বহুতল থাকায় সেখানকার বাসিন্দাদের ও এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সর্বশেষ পাওয়া খবরানুযায়ী দমকলের ৫টি ইন্জিনের সহায়তায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর নেই।
Related Articles
শালিমার থেকে ছাড়ল শ্রমিক স্পেশাল ট্রেন।
হাওড়া,১৭ মে:- দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পাশাপাশি এবার ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য আসা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ট্রেন ছাড়ল রবিবার দুপুরে। হাওড়ার শালিমার থেকে বিকানেরের উদ্দেশ্যে রওনা হয় ওই শ্রমিক স্পেশাল ট্রেন। এদিন দুপুর ২-৩৫ মিনিট নাগাদ […]
ঘরে ফিরল হাওড়ার সোনার মেয়ে ঋষিতা।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর ঘরে ফিরল বাংলার দুই মেয়ে তিতাস ও ঋষিতা। হাওড়ার বালিটিকুরিতে ঋষিতা বসু’কে ঘিরে এদিন কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল তার পাড়ায়। ফুল ছড়িয়ে কপালে চন্দনের তিলক পরিয়ে ঋষিতাকে বরণ করা হয়। মিষ্টিমুখ করানো হয়। Post Views: 318
রুটির একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে জ্বলে যায়-দীপ্সিতা।
হুগলি, ৪ মে:- রুটির একটা দিক আগুনে বেশিক্ষন থাকলে জ্বলে যায়, সরকারটাও তেমন একটা রাজনৈতিক দল অনেক দিন সরকারে বসে থাকলে সেটাও আর কাজের থাকে না। তাই গনতন্ত্রের নিয়ম মেনে সরকারকে নেতাকে মন্ত্রীকে একটু উল্টে পাল্টে দেওয়ার ডাক দিয়ে ভোট প্রচার দীপ্সিতা ধরের। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপ্সিতা ধর বৈদ্যবাটী পৌরসভার ৪ ও ২০ […]








