কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতার পুর প্রশাসকবোর্ডের সদস্য, প্রাক্তন ডেপুটি মেয়র, অতীন ঘোষ করোনায় আক্রান্ত। স্বাস্থ্যভবন সূত্রে খবর, সম্প্রতি তিনি করোনা আক্রান্ত পুর মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সংস্পর্শে আসায় তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষা করান। গতকাল তাদের দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দুজনেই গৃহ পর্যবেক্ষণে রয়েছেন। অতীনবাবুর হালকা জ্বর ছাড়া , আজ সকাল পর্যন্ত অন্য কোনোরকম উপসর্গ ধরা পড়েনি বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। বাড়ির অন্যান্যদেরও খুব শীঘ্রই নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে। পুরসভা সূত্রে খবর, তিনি কয়েকদিন আগে পুরপ্রশাসকবোর্ডের বৈঠকের জন্য শেষ পুরভবনে এসেছিলেন।
Related Articles
চটকল মালিকদের দেড় মাসের মধ্যে বিভিন্ন কারখানায় কর্মরত দশ হাজার অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ী করার নির্দেশ
কলকাতা , ১০ অক্টোবর:- রাজ্য সরকার চটকল মালিকদের আগামী দেড় মাসের মধ্যে বিভিন্ন কারখানায় কর্মরত দশ হাজার অস্থায়ী শ্রমিকের চাকরি স্থায়ী করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আরও দশ হাজার অস্থায়ী শ্রমিকের পদোন্নতিরও নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দীর্ঘ লকডাউনের জন্যে বকেয়া থাকা শ্রমিকদের বেতন এবং উৎসবের মরসুমে প্রাপ্য বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ারও নির্দেশ […]
আগামীকাল থেকে ২৪০০-র বেশি সরকারি হসপিটালে চালু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা।
কলকাতা, ১৪ মার্চ:- আগামীকাল থেকে রাজ্যের আরও ২৪০০-র বেশি সরকারি হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা শুরু হচ্ছে। এর মধ্যে ১৭২৮টি সুস্বাস্থ্যকেন্দ্র, ২২৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৫৬টি পুর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যের ২৩১৩টি সুস্বাস্থ্যকেন্দ্রে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নাম দিয়ে এই টেলিমেডিসিন পরিষেবা শুরু রয়েছে।নতুন কেন্দ্র গুলি চালু হলে ৪৭০০-র বেশি হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা […]
এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল।
হুগলি, ১৫ ডিসেম্বর:- এবার বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া জুটমিল। মিল কর্তৃপক্ষ জানিয়েছে তাঁত বিভাগে তিন শিফটের বদলে দু শিফট চালাবে।দু শিফট চালালে ১০০ শ্রমিক কাজ হারাবে।দু শিফট চালিয়ে উৎপাদন বের করে নেবে। তাই বাকি শ্রমিকদের অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিতে নারাজ ১০ টি ইউনিয়ন। সেই কারনে শ্রমিক ইউনিয়ন মিলে কাজ বন্ধ করে দেয়। ১৩ […]








