নবান্ন , ২৬ আগস্ট:- হাইস্পিড ইন্টারনেট আন্তর্জাতিক মানের য়োগাযোগ ব্যবস্থা তৈরি করতে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দীঘায় একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির অনুমতি দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। টেলিকম সংস্থা জিও এই স্টেশন গড়তে এক হাজার কোটি টাকা লগ্নি করবে বলেও তিনি জানান। সমুদ্রের নিচ দিয়ে আসা কেবলের সাহায্যে এই স্টেশন গড়ে উঠলে ইন্টারনেটের মাধ্যমে রাজ্যের সঙ্গে মালয়েশিয়া-সিঙ্গাপুর, ইতালি ও পোর্ট ব্লেয়ারের সরাসরি সংযোগ তৈরি হবে বলে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। এছাড়া ফ্রেইট করিডর এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুরসভা, পুরনিগম ও গ্রামপঞ্চায়েত এলাকার উন্নতি কিভাবে ঘটানো যায় তা স্থির করতে রাজ্য সরকার একটি নীতি গ্রহণ করেছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বৃত্তিমূলক শিক্ষক, শিক্ষাকর্মী প্রশিক্ষকেরা। অবেশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। এর আগে চুক্তিভিত্তিক শিক্ষকরা […]
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজ্যের।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। মৃত দের পরিবারের পাশে থাকতে এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসককে রেলের সঙ্গে সমন্বয় […]
চাকরির মেলা হাওড়ায়।
হাওড়া, ১৪ আগস্ট:- হাওড়ার লিলুয়া ডন বস্কো টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণেই চাকরির মেলার আয়োজন করা হলো। সোমবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক সহ স্কুলের ফাদার এবং শিক্ষকরা। এই মেলা থেকেই দেওয়া হবে চাকরি। প্রায় দু’শো জন পড়ুয়া ইন্টারভিউ দেবেন। এই মেলার মধ্যে মোট […]








