হাওড়া , ২৫ আগস্ট:- বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক স্কুল ছাত্র। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে বেলুড়ের লালাবাবু শায়র রোডে। পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই ছাত্রের নাম সোনু হালদার ( ১২ )। সে বেলুড় বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। ঘটনার সময় ছাত্রের বাবা সুজিত হালদার বাড়িতে ছিলেন না। মা শিখা হালদার কাজে গিয়েছিলেন। বাড়িতে ফিরে জানতে পারেন এই ঘটনা। বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন সোনু বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাতে একটি প্যাকেট ছিল। এরপর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বেলুড় থানায় জিডিই করা হয়। এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
>খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনুদের বাড়িতে ছুটে যান এলাকার প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক। তিনি বলেন, যে বয়স খেলাধূলা করার সময় সেই বয়সে নিখোঁজ হয়ে গেল একটা ছেলে ভাবাই যাচ্ছে না। পুলিশ সিসিটিভি পরীক্ষা করে দেখছে। ছাত্রের মা শিখা হালদার জানান, পড়াশোনায় ভালো ছিল সোনু। বাড়িতে টিভি ছিল ওর সঙ্গী। বাড়িতে ওকে বকাবকি বা মারধর করা হয়নি। কোনও ঝগড়াঝাটিও হয়নি। তাও ছেলেটা কোথায় চলে গেল সেটাই ভাবাচ্ছে পরিবারকে।Related Articles
বেআইনি বাজি সহ আটজনকে গ্রেপ্তার করলো চন্ডীতলা থানা।
হুগলি, ২৯ অক্টোবর:- কালি পুজোর আগে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান চন্ডীতলা থানার। প্রায় দুশো কেজি বেআইনি শব্দ ও আতশ বাজি আটক করল চন্ডীতলা থানার পুলিশ, গ্রেফতার আটজন। পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডীতলার বেগমপুরের, খরসরাই, কাপাসারিয়া, রেল গেট, জেলেপারা ও মনসাতলা এলাকায় বাজি তেরী হয়। কালি পুজোর আগে শব্দ বাজি তৈরী হচ্ছে খবর পেয়ে গতকাল রাতে […]
বেপরোয়া লরির ধাক্কা পরপর দুটি বাইকে।একজনের মৃত্যুর আশঙ্কা।
হওড়া, ১৪ জুলাই:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার লিলুয়ায় কোনা হাইরোডে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি আচমকাই বেপরোয়াভাবে ছুটে এসে পরপর দুটি বাইককে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট চারজন বাইক আরোহী জখম হন। এদের মধ্যে দুজন বাইক আরোহীর আঘাত গুরুতর। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, […]
বাঁকুড়ায় এসে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচি পালন করলেন রাহুল সিনহা ।
বাঁকুড়া , ১৩ জানুয়ারি:- বুধবার বাঁকুড়া জেলার পাত্রসায়র কাকর ডাঙ্গা মোড়ে বিজেপি নেতা বাপি হাজরার শেষ ঠিকানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূল কংগ্রেসকে এবং মদন মিত্রকে একহাত নেন। মেদিনীপুরের নন্দীগ্রামে মদন মিত্রের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রসঙ্গে বলেন, দেখুন ওটাকে এতদিন পার্টি থেকে বের করে রেখেছিল পার্টিতে ঢোকার চেষ্টা করছিল কিন্তু ঢুকতে দিচ্ছিল […]










