স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- বায়ার্নের কাছে হারের পর শান্ত প্যারিসকে রীতিমতো অশান্ত করে ফেললেন পিএসজি সমর্থকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর এ সবই হল। এমনকী করোনার আতঙ্কও রাশ টানতে পারল না সমর্থকদের আবেগে। শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হল, এমনকী ছুঁড়তে হল কাঁদানে গ্যাসও। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য পিএসজির (PSG) নিজস্ব স্টেডিয়ামে দুটি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছিল। তবে, করোনা বিধির জন্য স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন মাত্র ৫ হাজার জন। খেলা শুরুর পরও দেখা গেল স্টেডিয়ামের বাইরে বহু মানুষের লাইন। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে না পেয়ে এমনিতেই হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা। দলের হারের পর সেই হতাশা আরও বেড়ে যায়। তাঁরা ‘চ্যাম্পস এলিসিসে’ ভাঙচুর শুরু করেন। বেশ কয়েকটি বার এবং ক্যাফেতেও ভাঙচুর করা হয়। প্যারিসের পশ্চিম প্রান্তে রীতিমতো রাস্তায় নেমে গাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেন তাঁরা। পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোঁড়ে। বহু সমর্থককে আটকও করা হয়।
Related Articles
এমাসে রবিবার গুলিতে খাদ্য দপ্তরের কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ২ এপ্রিল:- বিশেষ গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য চলতি মাসের রবিবার গুলিতে খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তি জারি করে আজ খাদ্য দফতরের তরফে ছুটি বাতিলের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযান চলাকালীন খাদ্য দফতরের কর্মীদের রেশন দোকানে গিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হবে। তাদের অভিযোগ, সমস্যার কথা শুনে […]
রাজ্যে কর্মরত শীর্ষস্তরের আধিকারিক ভাতা বাড়লো।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- রাজ্যে কর্মরত শীর্ষ স্তরীয় আধিকারিকদের ভাতা বাড়ল। অতিথি আপ্যায়ন এবং বিনোদন খাতে এবার তাঁদের আলাদা ভাতা মঞ্জুর করা হবে বলে কর্মিবর্গ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। রাজ্যের মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিকরা এই বাবদ প্রতি মাসে ৩৪ হাজার টাকা ভাতা পাবেন। প্রধান সচিব পর্যায়ের অফিসারদের জন্য এই বাবদ বরাদ্দ মাসে ২০ হাজার […]
পঞ্চায়েত ভোটের আগে পার্টি থেকে আরও ১০ জনকে বহিষ্কার করলো তৃণমূল।
হাওড়া, ২৯ জুন:- দলবিরোধী কাজ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রতীকে ভোটে দাঁড়ানোর অভিযোগ। ফের দল থেকে ১০ জন নেতা কর্মীকে বহিষ্কার করলো তৃণমূল। বৃহস্পতিবার হাওড়ার কদমতলায় দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ। যাদের বহিস্কার করা হলো তারা হলেন তারক চৌধুরী, অশোক কুমার ব্যানার্জী, মহসিন মুফতি, […]









