হাওড়া , ২১ আগস্ট:- নিজের লাইসেন্স রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বৃদ্ধ। হাওড়ার ব্যাঁটরায় নটবর পাল রোডে শুক্রবার সকালের ঘটনা। মৃতের নাম অমিত ধর ( ৬৯ )। তিনি একসময় এলাকার নামী ব্যবসায়ী ছিলেন। ভালো শ্যুটার হিসাবেও একসময় খ্যাতি ছিল তার। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগের সমস্যায় চিকিৎসা চলছিল। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত এর জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বাড়িতে তার মা, স্ত্রী, ছেলে ও কাজের লোক থাকেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
হাওড়ায় বৈশালীর প্রচারে নাড্ডা , গেলেন বেলুড় মঠেও।
হাওড়া , ৩১ মার্চ:- হাওড়ায় ভোট প্রচার ও সাংগঠনিক কাজে এসে বেলুড় মঠ দর্শন করে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বেলুড় মঠে আসেন তিনি। এরপর মঠ ঘুরে দেখেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ৪টে ৫০ মিনিট নাগাদ তিনি বেলুড় মঠ থেকে বেরিয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী […]
করোনার বৃদ্ধি। সাময়িক বন্ধ থাকবে হাওড়া আদালতের কাজকর্ম।
হাওড়া, ২৭ এপ্রিল:- করোনার প্রকোপ বাড়তে থাকায় এবার হাওড়া আদালত সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার হাওড়া জেলা আদালতের বার সংগঠন মিলিতভাবে সিদ্ধান্ত নেয় বুধবার থেকে হাওড়া আদালতের কোনও আইনজীবী আদালতের কাজে অংশগ্রহণ করবেন না। আগামী ৭ মে পর্যন্ত আইনজীবীরা আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপদ্ধতির সঙ্গে যুক্ত সকলের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া […]
রোনাল্ডোর পেনাল্টি মিস , তবুও ফাইনালে জুভেন্টাস।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- দীর্ঘ ৯৫ দিন পর ফিরেছে ইতালিয়ান ফুটবল। আর ফেরার দিনটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য মোটেও সুখকর হল না। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগ দিয়ে ফেরা ইতালিয়ান ফুটবলে রোনাল্ডোর শুরুটা হয়েছে পেনাল্টি মিসে। তবে রোনাল্ডো পেনাল্টি মিস করলেও বিপদ হয়নি জুভেন্টাসের। তারা ঠিকই উঠে গেছে কোপা ইতালির ফাইনালে। এসি মিলানের বিপক্ষে গোল […]








