বাঁকুড়া , ১৭ আগস্ট:- বিষ্ণুপুরের এক করোনা আক্রান্ত মহিলা স্বাস্থ্য দপ্তরের গাড়ি ফিরিয়ে দিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া এলাকায় । স্থানীয় সুত্র জানতে পারা যায় , গতকাল পেশায় স্বাস্থ্যকর্মী এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর ওই মহিলাকে কোভিড হাসপাতালে ভর্তি করার জন্য তার বাড়িতে আসে স্বাস্থ্য দপ্তরের গাড়ি । কিন্তু করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালে যেতে রাজি হননি , ফিরিয়ে দেন স্বাস্থ্য দপ্তরের গাড়ি । এই ঘটনায় স্বাস্থ্যকর্মীর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি , অবিলম্বে প্রশাসনকে ওই করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এর ফলে এলাকার সকল মানুষ সুরক্ষিত থাকবে ।স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি বলেন , করোনা আক্রান্ত ওই মহিলা আমাকে ফোন করেছিলেন এখন তিনি হাসপাতালে যেতে রাজি । আজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে । তবে গতকাল কেন করোনা আক্রান্ত ওই মহিলা হাসপাতালে গেলেন না তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
Related Articles
আমেরিকা নিবাসী প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় কোন্নগর,শ্রীরামপুর, ও হাওড়া থেকে গ্রেফতার তিন মহিলা।
হাওড়া,৯ জানুয়ারি:- আমেরিকা নিবাসী এক প্রবাসী ভারতীয় মহিলার ব্যাগ চুরির ঘটনায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিশ। তিন মহিলাকে গ্রেফতার করে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। এমনকি ব্যাগের মধ্যে থাকা সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ও টাকাপয়সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠে আসেন ওই মহিলা। সেখানেই […]
গৌতম চৌধুরীকে দল প্রার্থী করায় উত্তর হাওড়ায় দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
হাওড়া , ৫ মার্চ:- দাবি উঠেছিল উত্তর হাওড়ায় তৃণমূল নেতা গৌতম চৌধুরীকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হোক। সেই নিয়ে উত্তর হাওড়ায় পোস্টার পড়েছিল। আজ গৌতম চৌধুরীর নাম প্রার্থী হিসাবে ঘোষণা হতেই উত্তর হাওড়ায় দলীয় কর্মীদের উন্মাদনা দেখা যায়। শুরু হয় আবির খেলা। দেওয়াল লিখন শুরু হয়। দলের তরফে এদিন প্রার্থী ঘোষণার পরই উত্তর হাওড়ায় দেওয়াল […]
রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসবের পালন বেলুড় মঠে।
হাওড়া, ১৭ মার্চ:- ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব পালন অনুষ্ঠান চলছে বেলুড় মঠে। মঠের রীতি অনুযায়ী প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। এবছর গত মঙ্গলবার ১২ মার্চ ঠাকুরের ১৮৯তম জন্মতিথি পালন হয়। আজ রবিবার জন্মমহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভোরে ঠাকুরের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর দিনভর নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন […]







